Pratik Ur Rahaman: সত্যিই কি তৃণমূলে যাচ্ছেন প্রতীক-উর? নিরবতা ভেঙে জানিয়ে দিলেন সবটা

CPM: প্রতীক উর বলেন, "গতকালের পর অনেক রাজনৈতিক দলই আমার সঙ্গে যোগাযোগ করেছে। সে অতিবাম হতে পারে। অতি ডান হতে পারে। কিছু জনের সঙ্গে কথা হয়েছে। কিছু জনের সঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে।"

Pratik Ur Rahaman: সত্যিই কি তৃণমূলে যাচ্ছেন প্রতীক-উর? নিরবতা ভেঙে জানিয়ে দিলেন সবটা
প্রতীক উর রহমানImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 18, 2026 | 1:41 PM

কলকাতা: সিপিএম ছাড়তেই প্রতীক-উর-রহমানকে নিয়ে চলছে বিস্তর জল্পনা। তিনি কি এবার সত্যিই তৃণমূলে যোগ দেবেন? এই নিয়ে যখন সারাদিন ধরে আলোচনা-পর্যালোচনা চলছে, সেই সময় নিস্তব্ধতা ভাঙলেন খোদ প্রতীক-উর। আদৌ তৃণমূলে যাচ্ছেন কি না নাকি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন সবটাই খোলসা করলেন তিনি।

প্রতীক-উর এ দিন টিভি ৯ বাংলাকে বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ কী,তা সময় উত্তর দেবে। আমি তো রাজনীতি ছেড়েও দিতে পারি। সময়ই তো সবচেয়ে বড় শিক্ষক।” এই সিপিএম নেতা এক প্রকার স্বীকার করে নেন তাঁর সঙ্গে সব রাজনৈতিক দল যোগাযোগ করার চেষ্টা করেছেন। কয়েকজনের সঙ্গে তিনি কথা বলার চেষ্টাও করেছেন। কয়েকজনের সঙ্গে কথা বলেননি। সিপিএম নেতা বলেন, “আমি বিজেপি-তে যাব, তৃণমূলে যাব নাকি হুমায়ুনের দলে যাব না চুপচাপ বসে থাকব তা তো সময়ই বলবে। সময়ই সব থেকে বড় শিক্ষক।

প্রতীক উর বলেন, “গতকালের পর অনেক রাজনৈতিক দলই আমার সঙ্গে যোগাযোগ করেছে। সে অতিবাম হতে পারে। অতি ডান হতে পারে। কিছু জনের সঙ্গে কথা হয়েছে। কিছু জনের সঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে।তৃণমূল কি সত্যিই যোগাযোগ করেছে? এর উত্তরে টিভি ৯ বাংলাকে প্রতীক-উর বলেন, “আমি এর বাইরে কিছু বলব না। আর তৃণমূলের সঙ্গে বা বিজেপির সঙ্গে যদি কথা হয়েও থাকে এতটুকু বলব রাজ্যের সব রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে।” অর্থাৎ প্রতীক-উর এখনই খোলসা করেননি যে তিনি আদৌ কোন দলে যাচ্ছেন।

Follow Us