AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Today: মে মাসের শেষে স্বস্তি দিল তুমুল বৃষ্টি, আজও কি ভাসবে বাংলা? কী বলছে হাওয়া অফিস

West Beengal Rain Forecast: আজও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ নিচের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।

West Bengal Weather Today: মে মাসের শেষে স্বস্তি দিল তুমুল বৃষ্টি, আজও কি ভাসবে বাংলা? কী বলছে হাওয়া অফিস
আরও বৃষ্টিতে ভাসবে বাংলা? Image Credit: PTI
| Edited By: | Updated on: May 30, 2026 | 11:35 AM
Share

কমলেশ চৈধুরীর ইনপুট

কলকাতা: শুক্রবার দুপুরেই নেমেছিল সন্ধ্যা। আকাশ কালো করে এল মেঘ, তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি। ঘণ্টাখানেকের তুমুল ঝড়-বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবাই। বৃষ্টির হাত ধরে গরমে সাময়িক কাটছাঁট হয়েছে।  কতদিন এই বৃষ্টি চলবে, তা জানিয়ে দিল আবহাওয়া অফিস।

কলকাতায় নামল পারদ-

গতকাল কলকাতাতে বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কমেছে অনেকটাই। ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম।

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে।

আজও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ নিচের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে মঙ্গলবার থেকে ফের আরও এক দফায় প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে।

আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের পর আবার গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।

সিস্টেম-

বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তীসগঢ়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যা কিংবা রাতে ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.