AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: কালো মেঘের দখলে রথের আকাশ, সোম-মঙ্গলে একই ছবি দেখা গেলেও বুধেই ঘুরছে খেলা

Weather Update: এদিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গেলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Weather Update: কালো মেঘের দখলে রথের আকাশ, সোম-মঙ্গলে একই ছবি দেখা গেলেও বুধেই ঘুরছে খেলা
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 3:30 PM
Share

কলকাতা: রথের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কার্যত গোটা আকাশের দখল নিয়ে বসে আছে ঘন কালো মেঘের দল। বিক্ষিপ্ত বৃষ্টিও চলছে জেলায় জেলায়। ভিজেছে কলকাতা। অন্যদিকে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে উপরের দিকের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে বুধবার থেকে আরও বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। সবটাই মৌসুমি অক্ষরেখার প্রভাবে।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নাবর্ত আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে ওড়িশা উপকূলে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। 

এদিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গেলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৫ থেকে ৯১ শতাংশের আশপাশে।

অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে বদলে যাবে ছবি। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। 

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ