AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যা যাচ্ছেন না শুভেন্দু, কারণ…

Ram Mandir: ইতিমধ্যেই এই রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে দফায় দফায় বঙ্গ বিজেপি শিবিরও তাদের পরিকল্পনা-প্রস্তুতি সারছে। একাধিক কর্মসূচি থাকছে তাদের তরফেও। দলের সর্বভারতীয় সভাপতি যখন শহর, গ্রামের ঘরে ঘরে আলো জ্বালানোর কথা বলেছেন, তা যাতে পালন করা যায় তা নিয়ে তৎপর বঙ্গ ব্রিগেড।

Suvendu Adhikari: রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যা যাচ্ছেন না শুভেন্দু, কারণ...
শুভেন্দু অধিকারী।
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 2:02 PM
Share

কলকাতা: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি। এই উপলক্ষে শুধু রামভূমিই নয়, প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। প্রস্তুতি শুরু বিজেপিরও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এদিন যেন দেশজুড়ে অকাল দীপাবলি পালন করা হয়। এবার জানা যাচ্ছে, ২২ তারিখ অযোধ্যায় যাবেন না শুভেন্দু অধিকারী। সকালে নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে অনুষ্ঠানে থাকবেন তিনি। তারপরে কলকাতায় গিরিশ পার্কের রাম মন্দিরের পুজো অনুষ্ঠানে অংশ নেবেন।

সেখান থেকে একটি মিছিল বের হবে। সেই মিছিলে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু। সন্ধ্যায় টালিগঞ্জে রাম মন্দির সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন রাম মন্দিরের উদ্বোধনের দিন এলাকাভিত্তিক কর্মসূচি নেওয়ার জন্য। সেই নির্দেশমতোই এলাকা ভিত্তিক কর্মসূচি নিচ্ছেন বিজেপি বিধায়করা।

ইতিমধ্যেই এই রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে দফায় দফায় বঙ্গ বিজেপি শিবিরও তাদের পরিকল্পনা-প্রস্তুতি সারছে। একাধিক কর্মসূচি থাকছে তাদের তরফেও। দলের সর্বভারতীয় সভাপতি যখন শহর, গ্রামের ঘরে ঘরে আলো জ্বালানোর কথা বলেছেন, তা যাতে পালন করা যায় তা নিয়ে তৎপর বঙ্গ ব্রিগেড। এমনও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান টেলিকাস্ট করা হতে পারে। মূল উদ্দেশ্য একটাই, যাতে প্রতিটা মানুষ এই ‘মহোৎসব’-এ সামিল হতে পারে।

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬