AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: ইডি-র আর্জি খারিজ, বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত

Ration Scam: বেশ কয়েকটি শর্তে বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। দুবাইতে কোথায় কোথায় যাবেন, তা জানাতে হবে ইডি-র তদন্তকারী অফিসারকে। দুবাইতে যে নম্বর ব্যবহার করবেন, সেই নম্বর জানাতে হবে তদন্তকারী অফিসারকে।

Ration Scam:  ইডি-র আর্জি খারিজ, বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত
বাকিবুর রহমান (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 9:45 PM
Share

 কলকাতা: রেশন দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত। ইডির আপত্তি খারিজ করে শুক্রবার বাকিবুরকে বিদেশযাত্রার অনুমতি দিল ব্যাঙ্কশাল আদালত। ২৫ নভেম্বর কিংবা তারপর দুবাই যেতে পারবেন বাকিবুর, তাঁকে দেশে ফিরতে হবে ৫ ডিসেম্বরের মধ্যে। জানিয়ে দিয়েছে আদালত।

বেশ কয়েকটি শর্তে বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। দুবাইতে কোথায় কোথায় যাবেন, তা জানাতে হবে ইডি-র তদন্তকারী অফিসারকে। দুবাইতে যে নম্বর ব্যবহার করবেন, সেই নম্বর জানাতে হবে তদন্তকারী অফিসারকে। আকাশপথ ছাড়া কখনো মোবাইল বন্ধ রাখা যাবে না। ফেরার পর আবার পাসপোর্ট জমা দিতে হবে।

আদালতের কাছে বাকিবুক আবেদন করেছিলেন, ব্যবসায়ীক কাজে তাঁর দুবাই যাওয়ার প্রয়োজন রয়েছে। তাঁর সন্তানেরাও বিদেশে থাকেন। তাঁদের সঙ্গেও দেখা করতে চান তিনি। পাশাপাশি সেদেশে তাঁর কিছু নথির পুনর্নবীকরণেরও প্রয়োজন রয়েছে বলে আদালতে জানান বাকিবুর। কিন্তু ইডি প্রথম থেকেই তাঁর দুবাই যাত্রার বিরোধিতা করেছে আদালতে। ইডির যুক্তি ছিল, রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর। তিনি দুবাই গেলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকছে। বিদেশেও তাঁর প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বাকিবুর বিদেশ গেলে, সেই সম্পত্তিও বেচে দিতে পারেন বলে তদন্তকারীরা আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু আদালত ইডি-র বক্তব্যে সন্তুষ্ট ছিল না।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা