SIR Tribunal: এসআইআর ট্রাইবুনাল থেকে ফের ইস্তফা আর এক অবসরপ্রাপ্ত বিচারপতির
SIR Tribunal: সুপ্রিম কোর্টের নির্দেশে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সুজয় পাল। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ট্রাইবুনাল কাজ করছে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নথি ধরে ধরে যাচাই করতে হচ্ছে। অনেক আবেদনকারীকে ডেকে পাঠাতে হচ্ছে। এভাবেই চলছে নিষ্পত্তির প্রক্রিয়া।

কলকাতা: ভোট মিটে গেলেও এখনও জারি রয়েছে এসআইআরের ট্রাইবুনালের কাজ। প্রায় ২৭ লক্ষ নামের নিষ্পত্তির জন্য ওই ট্রাইবুনালেক কাজ চলছে। অনেকের নামের নিষ্পত্তি হয়েছে ইতিমধ্য়েই। এবার সেই ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি। এবার ইস্তফা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। অসুস্থ থাকায় ইস্তফা দিয়েছেন তিনি।
এর আগে গত মে মাসে এই ট্রাইবুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আর এবার একই সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত বিচারপতি বাগের। সুপ্রিম কোর্টের নির্দেশে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সুজয় পাল। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ট্রাইবুনাল কাজ করছে।
যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নথি ধরে ধরে যাচাই করতে হচ্ছে। অনেক আবেদনকারীকে ডেকে পাঠাতে হচ্ছে। এভাবেই চলছে নিষ্পত্তির প্রক্রিয়া।
উল্লেখ্য. রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করেছিল বাগ কমিটির রিপোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন সেই কমিটি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল কলকাতা হাইকোর্টে। এর পরই নিয়োগ দুর্নীতিতে তদন্তে ভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আদালতের নির্দেশেই ওই তদন্ত করেছিল বাগ কমিটি।
