West Bengal LIVE News Update: দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী
Breaking News LIVE Update on Bengali: দেশের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। আজ প্রশাসক হিসাবে মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ ও রাজ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আরজি কর কাণ্ডে একটি বড় আপডেট হয়েছে। আজ দিনভর সমস্ত খবরের আপডেট দেখুন একনজরে...

LIVE NEWS & UPDATES
-
PM Modi: ভাটনগরে ‘সেবা সংকল্প যাত্রা’
- ভাটনগরে ‘সেবা সংকল্প যাত্রা’ শেষ হবে এমন এক স্থানে, যার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জীবনের বিশেষ তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেবা যাত্রীরা ঐতিহাসিক হাটকেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেক করবেন।
- প্রার্থনা ও সেবার চেতনার প্রতি নতুন করে অঙ্গীকারের মধ্য দিয়ে এই যাত্রার পরিসমাপ্তি ঘটবে। এই সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতা করার কথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি এবং বিজেপির সমস্ত সেলের সমন্বয়ক ভি ডি শর্মা। সেবা যাত্রীদের সঙ্গে যোগ দেওয়ার পাশাপাশি সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন তাঁরা।
- একই সময়ে অনুষ্ঠিত হতে চলা এই দুটি সমাপনী কর্মসূচি বৃত্ত সম্পন্ন করার প্রতীক , ভাটনগর থেকে বারাণসী। ভাটনগরেই নরেন্দ্র মোদীর জীবনের যাত্রার সূচনা আর বারাণসী তাঁর সাংসদ হিসেবে এবং আধ্যাত্মিকভাবে মানুষের সঙ্গে গভীর সংযোগের কেন্দ্র।
-
DGP: সিদ্ধিনাথ গুপ্তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। নতুন নির্দেশিকা জারি হওয়ায় তিনি পরবর্তী ছ’মাসও রাজ্য পুলিশের প্রধান ডিজি পদেই বহাল থাকছেন।
বিস্তারিত পড়ুন: ছাব্বিশের নির্বাচনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছিল, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
-
-
R G Kar Case: কাটা গেল অভীকের নাম
আরজিকর (RG Kar) কাণ্ডের পর অভীক দে-র বিরুদ্ধে অভিযোগ ওঠে। ক্যাম্পাসে থ্রেট কালচারে নাম জড়ায় অভীক দে-র। তাঁর স্নাতকোত্তরে ভর্তি নিয়ে বেনিয়ম সামনে এসেছিল। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষে করল রাজ্য সরকার। স্নাতকোত্তর পড়ুয়াদের তালিকা থেকে কেটে দেওয়া হল অভীক দে-র নাম। চিকিৎসক সংগঠনগুলি তথ্য দিয়ে অভীকের বিরুদ্ধে বেআইনি কাজকর্মের অভিযোগ আনে।
বিস্তারিত পড়ুন: আরজি কর ফাইল খুলছে! সেই অভীক দে-র নাম কাটা গেল SSKM থেকে
-
PM Modi: প্রশাসক মোদীর বর্ষপূর্তি
এক্স’ (X)-এ হিন্দিতে দেওয়া এক পোস্টে মোদী বলেন, ‘আজ নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পূজা ও প্রার্থনা করলাম। দেশজুড়ে আমার সকল পরিবার-পরিজনের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য ভগবান শ্রী গণেশের কাছে প্রার্থনা করেছি’। ২০০১ সালের ৭ অক্টোবর থেকে টানা প্রশাসক হিসাবে দায়িত্ব সামলে আসছেন মোদী। আজ প্রশাসক হিসাবে তাঁর ২৫ বছর পূর্তি। প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী। পরে ভারতের প্রধানমন্ত্রী।
সরকারের প্রধান হিসাবে ২৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে বুধবার শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরে প্রার্থনা করতেও দেখা গিয়েছে তাঁকে। দেশের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ক রেছেন প্রধানমন্ত্রী। আজ প্রশাসক হিসাবে মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ ও রাজ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আরজি কর কাণ্ডে একটি বড় আপডেট হয়েছে। আজ দিনভর সমস্ত খবরের আপডেট দেখুন একনজরে… দেখুন TV9 বাংলা লাইভ…
Published On - Oct 07,2026 9:42 AM
