AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Youtube Earning: আপনিও হতে পারেন ইউটিউবার, জানেন ইউটিউব থেকে টাকা আয় করার নিয়ম?

Youtube Video Earning: টাকা পাওয়ার শর্তগুলি পূরণ হলে নির্দিষ্ট কিছু সুবিধা পাওয়া যেতে পারে। তবে এই স্তরে সাধারণ ভিডিওর বিজ্ঞাপন থেকে আয়ের সুবিধা অটোমেটিকভাবে পাওয়া যায় না। এই শর্তগুলি পূরণ হলে ও ইউটিউবের রিভিউয়ের পর অ্যাপ্রুভাল পেলে ভিডিওর বিজ্ঞাপন, শর্ট ফিড ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করা যায়।

Youtube Earning: আপনিও হতে পারেন ইউটিউবার, জানেন ইউটিউব থেকে টাকা আয় করার নিয়ম?
ফাইল ছবিImage Credit: Freepik
| Updated on: Nov 21, 2026 | 5:17 PM
Share

কলকাতা: এখন অনেকেই চাকরি, বিজনেসের পাশাপাশি বাড়ি বসে উপার্জন করতে চায়। অনেকেই ইউটিউব খুলে নানা ধরণের ভিডিও পোস্ট করেন। ভ্লগ, শিক্ষামূলক ভিডিও, গেম বা মিম – নানারকম ভিডিও করেন সাধারণ মানুষ। ইউটিউবে পোস্ট করে অনেক ক্রিয়েটরই অনেক টাকা উপার্জন করেন। কিছু কিছু ক্রিয়েটর এক সপ্তাহে এত টাকা কামান, যা সরকারি চাকরি করা কোনও উচ্চপদস্থ কর্মীর এক মাসের স্যালারির সমান। কিন্তু কিভাবে উপার্জন করতে হয় ইউটিউব থেকে? কত টাকা পাওয়া যায়?

মনিটাইজেশন-

ইউটিউবে টাকা পেতে গেলে সবার প্রথমে আপনার আপলোড করা ভিডিওগুলিকে মনিটাইজেশনের আওতায় আনতে হবে। এর পাশাপাশি বিজ্ঞাপন থেকে আয় করতে হলে Youtube Parner Program (YPP)-এ যোগ দিতে হবে।

প্রথম স্তর-

১) কমপক্ষে ৫০০ সাবস্ক্রাইবার।

২) গত ৯০ দিনের মধ্যে অন্তত ৩টি পাবলিক ভিডিও আপলোড।

৩) গত ১২ মাসে ৩০০০ ঘন্টা ওয়াচ টাইম বা গত ৩ মাসে ৩০ লক্ষ বৈধ শর্ট ভিডিও ভিউ।

দ্বিতীয় স্তর-

১) কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার

২) শেষ ১২ মাসে ৪০০০ ঘন্টা পাবলিক ওয়াচ টাইম বা গত ৯০ দিনে ১ কোটি বৈধ শর্ট ভিডিও ভিউ।

এই শর্তগুলি পূরণ হলে নির্দিষ্ট কিছু সুবিধা পাওয়া যেতে পারে। তবে এই স্তরে সাধারণ ভিডিওর বিজ্ঞাপন থেকে আয়ের সুবিধা অটোমেটিকভাবে পাওয়া যায় না। এই শর্তগুলি পূরণ হলে ও ইউটিউবের রিভিউয়ের পর অ্যাপ্রুভাল পেলে ভিডিওর বিজ্ঞাপন, শর্ট ফিড ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করা যায়।

কন্টেন্ট থেকে আয়ের উপায়-

১) ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় – এটি ইউটিউব থেকে ইনকাম করার সবথেকে পরিচিত পদ্ধতি। আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হলে সেখান থেকে আপনি নির্দিষ্ট অংশের টাকা পাবেন। ভিডিও যত বেশি মানুষ দেখবেন ও বিজ্ঞাপনের পারফরম্যান্স যত ভাল হবে, আপনার আয়ও তত ভাল হবে।

২) শর্ট ভিডিও- ছোট ছোট ভিডিও করেও উপার্জন করা সম্ভব। ৬০ সেকেন্ডের আশপাশে আকর্ষণীয় ভিডিও কিংবা অন্যান্য শর্টস কন্টেন্টের মাধ্যমে দ্রুত দর্শকের কাছে পৌঁছনো যায়। যোগ্যতা পূরণ করে শর্টস মনিটাইজেশন অন করে শর্টস ফিড থেকে আয় হতে পারে।

৩) চ্যানেল মেম্বার ও সুপারচ্যাট – আপনার নিয়মিত দর্শকরা নির্দিষ্ট টাকা দিয়ে চ্যানেলের সদস্য হতে পারেন। বিনিময়ে তাঁদের বিশেষ ব্যাজ দেওয়া হয়। অনেকে সুপার থ্যাংকস ফিচারের মাধ্যমে অর্থ দিয়েও সমর্থন জানাতে পারেন।

৪) স্পনসরশিপ- চ্যানেল জনপ্রিয় হলে অনেক কোম্পানি আপনার সঙ্গে কোল্যাবোরেশন করতে পারে। এর মাধ্যমে আপনি কমিশন পেতে পারেন।

কীসের উপর নির্ভর করে আপনার আয়?

  • ভিডিওর বিষয়বস্তু বা ক্যাটেগরি।
  • কোন দেশ থেকে দর্শক দেখছেন।
  • বিজ্ঞাপনের চাহিদা
  • দর্শক কতক্ষন ভিডিও দেখছেন।
  • ভিডিওতে কতগুলি বিজ্ঞাপন চলছে।
  • ভিডিওটি লং ফরম্যাট নাকি শর্ট?

কী কী করলে টাকা পাওয়া যায় না?

অনেকেই দ্রুত টাকা পাওয়ার আশায় অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে পোস্ট করেন। কিন্তু এতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে ও টাকা পাওয়ার সম্ভাবনা না থাকতে পারে।

১) অন্যের ভিডিও বা গান অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। ২) ভুয়ো ভিউ বা সাবস্ক্রাইবার কেনা থেকে বিরত থাকুন। ৩) একই কনটেন্ট রি-আপলোড করবেন না। ৪) দর্শকদের বিভ্রান্ত করে এমন শিরোনাম বা থাম্বনেল ব্যবহার করবেন না। ৫) ইউটিউব-এর Community Guidelines ও Monetization Policy মেনে চলুন।

Follow Us