AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranaghat: শুভেন্দুর নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল, বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের জামিন মঞ্জুর

Ranaghat Court: পিয়ালী বিশ্বাসের বিরুদ্ধে মারধর, মাথা ফাটিয়ে দেওয়া, পা ভেঙে দেওয়া এবং তোলাবাজির উদ্দেশ্যে টাকা চাওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। সেই প্রেক্ষিতে আদালত পুলিশের কাছে অভিযোগকারীর চিকিৎসার রিপোর্ট এবং তোলাবাজি সংক্রান্ত তথ্যপ্রমাণ তলব করেছিল।

Ranaghat: শুভেন্দুর নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল, বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের জামিন মঞ্জুর
পিয়ালি বিশ্বাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 21, 2026 | 5:10 PM
Share

রানাঘাট: রানাঘাটে বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের জামিন মঞ্জুর করল আদালত। অভিযোগের সমর্থনে জমা দেওয়া তথ্যপ্রমাণে অসঙ্গতি ও উপযুক্ত প্রমাণের ঘাটতির জেরেই এই জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। আদালতের এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

ঘটনার সূত্রপাত, তালপুকুরপাড়া ইন্দ্রা কলোনিতে একটি জুয়ার আসরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার করেন পিয়ালী বিশ্বাস। অভিযোগ, এরপরই জুয়ার আসরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পিয়ালী বিশ্বাসের বিরুদ্ধে মারধর, মাথা ফাটিয়ে দেওয়া, পা ভেঙে দেওয়া এবং তোলাবাজির উদ্দেশ্যে টাকা চাওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। সেই প্রেক্ষিতে আদালত পুলিশের কাছে অভিযোগকারীর চিকিৎসার রিপোর্ট এবং তোলাবাজি সংক্রান্ত তথ্যপ্রমাণ তলব করেছিল।

ধৃতের আইনজীবী মৃন্ময় চ্যাটার্জির দাবি, পুলিশের তরফে জমা দেওয়া চিকিৎসার রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের সঙ্গে লিখিত অভিযোগের কোনো মিল পাওয়া যায়নি। তথ্যপ্রমাণের এই অসঙ্গতিই আদালতে তুলে ধরে পিয়ালী বিশ্বাসের জামিনের আবেদন জানান তিনি। উভয় পক্ষের সওয়াল-জবাব ও নথি খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত পিয়ালী বিশ্বাসের জামিন মঞ্জুর করে রানাঘাট আদালত।

Follow Us