PM Modi Viksit bharat: ‘যতক্ষণ না দেশকে বিকশিত ভারত বানাব, ততক্ষণ পর্যন্ত আমি…’, মোদী কী বললেন দেখুন
Viksit bharat: এ দিন, কার্যত বিরোধীদের এটিই দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়েছেন মোদী। বিগত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তাল রয়েছে দেশ। বিশেষ করে এসআইআর ইস্যুতে সরব বিরোধীরা। চলছে ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন। এমনতাবস্থায় মোদীর এই বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ বলার অপেক্ষা রাখে না।

প্রধানমন্ত্রী কী বলেছেন?
নরেন্দ্র মোদী বলেন, “যতক্ষণ না ভারত বিকশিত ভারত না হয়,ততক্ষণ আমি থামব না, ক্লান্ত হব না।” প্রসঙ্গত উল্লেখ্য়, ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতকে এই উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে। ভারতকে একটি উচ্চ-আয়ের অন্যতম শীর্ষ অর্থনীতিতে রূপান্তর করা। গ্রামে এবং শহরে কর্মসংস্থান তৈরি করা। অর্থনৈতিক উন্নতি, সুশাসনে দেশ যাতে এগিয়ে থাকে সেই চেষ্টাই করছেন প্রধানমন্ত্রী। আর যতক্ষণ না দেশকে তিনি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তিনি পিছু পা হবেন না। এক কথায় তাঁর বক্তৃতা বিজেপি কর্মীদের আরও উজ্জীবিত করল।
এ দিন, কার্যত বিরোধীদের এটিই দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়েছেন মোদী। বিগত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তাল রয়েছে দেশ। বিশেষ করে এসআইআর ইস্যুতে সরব বিরোধীরা। চলছে ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন। এমনতাবস্থায় মোদীর এই বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ বলার অপেক্ষা রাখে না।
