AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar case High Court plea: ‘ফাইল খুলতেই’ ভয়! গ্রেফতারি এড়াতে এবার আগেভাগেই হাইকোর্টে তিলোত্তমার প্রতিবেশী

RG Kar Case: আদালতে সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজনৈতিক প্রতিহিংসাবশত সঞ্জীববাবুর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও আদালতে অভিযোগ করা হয়। পরিস্থিতি বিবেচনা করে তিনি আদালতের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

RG Kar case High Court plea:  'ফাইল খুলতেই' ভয়! গ্রেফতারি এড়াতে এবার আগেভাগেই হাইকোর্টে তিলোত্তমার প্রতিবেশী
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2026 | 12:57 PM
Share

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিলোত্তমার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শিয়ালদহ আদালতে মৃত চিকিৎসকের পরিবারের দায়ের করা এফআইআর-এ নাম জড়ানোর পর, নিজেকে নির্দোষ দাবি করে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাইলেন তিনি। আদালত তাঁকে মামলা করার অনুমতি দিয়েছে।

আদালতে সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজনৈতিক প্রতিহিংসাবশত সঞ্জীবের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও আদালতে অভিযোগ করা হয়। পরিস্থিতি বিবেচনা করে তিনি আদালতের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

প্রসঙ্গত, আরজি করের ঘটনার জল নতুন করে গড়িয়েছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে। মৃত চিকিৎসকের পরিবার সম্প্রতি শিয়ালদহ আদালতে একটি নতুন অভিযোগ দায়ের করে। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, ঘটনার দিন তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে আরজি কর হাসপাতাল থেকে তড়িঘড়ি তরুণীর দেহ বের করে নিয়ে গিয়ে দাহ করা হয়, যা ছিল তথ্যপ্রমাণ নষ্ট করার এক সুপরিকল্পিত চক্রান্ত।

শিয়ালদা আদালতে পরিবারের পক্ষ থেকে এই তিন প্রভাবশালী ব্যক্তির গ্রেফতারি দাবি করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এবার নিজেকে আইনি জটিলতা থেকে মুক্ত করতে এবং গ্রেফতারি এড়াতে উচ্চ আদালতের শরণাপন্ন হলেন অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়।

Follow Us