
কলকাতা: কালীঘাটপন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) একটি বক্তব্য ঘিরে জল্পনা চরমে ওঠে। রবিবার নির্বাচন কমিশনে মমতা-শিবিরের নথি জমা পড়ার পর তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষে সই করেছেন ৩২ জন বিধায়ক। আর তাতেই দুই শিবিরের অঙ্ক গুলিয়ে গিয়েছে। কারণ শিবির ভাগ হওয়ার পর থেকে ঋত-তৃণমূলের নেতারা বারবার দাবি করেছেন, তাঁদের সঙ্গে আছেন ৬০-এর বেশি বিধায়ক। সেই সংখ্যা শুনেই এবার রাজনীতির অঙ্ক বোঝালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ৩২ জন বিধায়কের সই আছে তাঁদের সঙ্গে। প্রশ্ন উঠেছে, ঋত-শিবিরের বিধায়করাও কি মমতার পক্ষে সই করেছেন? কল্যাণ বলেন, “হ্যাঁ। ওদের দিকে সই করেনি, আমাদের দিয়েছে।”
৮০ জন বিধায়কের মধ্যে ৩২ জন যদি মমতা-শিবিরে থাকেন, তাহলে ঋত-শিবিরের সংখ্যা দাঁড়ায় ৪৮। এই প্রশ্ন সামনে আসতেই ঋতব্রত বললেন, রাজনীতির অঙ্ক এভাবে দুয়ে দুয়ে চার করা যায় না।
সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “রাজনীতিকে ৩ আর ২-এ ৫ ও হয়। রাজনীতি সীমাহীন সম্ভাবনার শিল্প। ২-২ -এ চার হবে এমন কোনও কথা নেই। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে…। যাঁরা আগাম সেলিব্রেশন করতে চাইছেন করুন।”
অন্যদিকে, ঋত-শিবিরের নেতা আখরুজ্জামানের দাবি, বিরোধী দলনেতা নির্বাচনের সময় যতজন বিধায়ক ঋতব্রতর পক্ষে সই করেছিলেন, তার থেকে বেশি বিধায়ক এই হলফনামায় সই করেছেন।