AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee: ‘অডিয়ো ক্লিপ শোনাব… একটা গলা খুব চেনা’, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি ঋতব্রতর

Ritabrata Banerjee Audio: বিধায়ক উল্লেখ করেন, সিন্ডিকেট অপারেট করবে কী করে? সেটা নিয়ে আলোচনা চলছে ওই অডিয়োতে। তিনি বলেন, "এর গলা গতকাল বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে শোনা যাচ্ছে। ডিমের বদলে বন্দুকের কথা বলা হচ্ছে।"

Ritabrata Banerjee: 'অডিয়ো ক্লিপ শোনাব... একটা গলা খুব চেনা', সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি ঋতব্রতর
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 4:39 PM
Share

কলকাতা: হাতে স্পিকার নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোনালেন অডিয়ো ক্লিপ। ভবানী ভবনে সেই অডিয়ো ক্লিপ জমাও দিয়েছেন তিনি। অডিয়োতে বালির বখরা নিয়ে আলোচনা চলছে। আলোচনা চলছে সিন্ডিকেট নিয়ে। কার কন্ঠস্বর? সেই নাম করেননি ঋতব্রত। তবে তাঁর দাবি, কন্ঠস্বরটা খুব চেনা। এক সাংসদের কন্ঠস্বর বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অডিয়ো ক্লিপ শুনিয়ে ঋতব্রত বলেন, “এটার সত্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। এটা ফরেন্সিকের যাচাই করার ক্ষমতা আছে। আমি ভবানী ভবনে দিয়েছি। আমি ইডি, সিবিআইকেও দেব। আবার লোকসভার স্পিকারকেও দেব।” তাঁর দাবি, রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নাম আছে ওই অডিয়োতে। দুর্গাপুরের এক প্রাক্তন মন্ত্রীর নাম আছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি ঋতব্রত আরও বলেন, “এর মধ্যে একটা গলা খুব চেনা। এটা এক সাংসদের গলা সম্ভবত। লোকসভার অধ্যক্ষ চাইলে ডেকে দেখুন। এরা সব নিজেদের সততার প্রতীক বলে দাবি করে।” বিধায়ক উল্লেখ করেন, সিন্ডিকেট অপারেট করবে কী করে? সেটা নিয়ে আলোচনা চলছে ওই অডিয়োতে। তিনি বলেন, “এর গলা গতকাল বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে শোনা যাচ্ছে। ডিমের বদলে বন্দুকের কথা বলা হচ্ছে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ