AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Dutta Extortion Case: ‘বেপাত্তা’ স্ত্রী, ফ্রিজ করা হল সব্যসাচী দত্তর ৫টি অ্যাকাউন্ট, কত টাকা ছিল?

Sabyasachi Dutta Bank Accounts Frozen: প্রাক্তন এই তৃণমূলের বিধায়কের নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে। গতকাল সব্যসাচী দত্তের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনা গাইঘাটায় তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।বুধবার বিধাননগর আদালতে পেশ করে সব্যসাচীকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Sabyasachi Dutta Extortion Case: 'বেপাত্তা' স্ত্রী, ফ্রিজ করা হল সব্যসাচী দত্তর ৫টি অ্যাকাউন্ট, কত টাকা ছিল?
সব্যসাচী দত্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 17, 2026 | 1:07 PM
Share

কলকাতা: তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, তৃণমূল নেতা সব্যসাচী দত্তর স্ত্রী ইন্দিরা দত্ত এখন কোথায়? ইন্দিরার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে, সব্যসাচীর বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসছে। ২ দিন আগে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে ৫০ কেজি সোনার কেনার নথি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। এবার সব্যসাচীর পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল।

জানা গিয়েছে, ওই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটি স্ত্রী ইন্দিরার সঙ্গে যৌথ অ্যাকাউন্ট রয়েছে সব্যসাচীর। পাঁচটি অ্যাকাউন্টে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার মতো রয়েছে। ব্যাঙ্কে দুটো লকার রয়েছে। সেখানে গয়না থাকতে পারে। এ ছাড়াও বেশ কয়েকটি স্থায়ী আমানতও রয়েছে।

এদিকে, সব্যসাচীর স্ত্রীর খোঁজ পাওয়া না গেলেও একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাক্তন এই তৃণমূলের বিধায়কের নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে। গতকাল সব্যসাচী দত্তের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনা গাইঘাটায় তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।বুধবার বিধাননগর আদালতে পেশ করে সব্যসাচীকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

প্রসঙ্গত, গত ৮ জুন গভীর রাতে সব্যসাচীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, ওই ব্য়বসায়ীর কাছ থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এক কোটি টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচীর বিরুদ্ধে। যদিও সব্যসাচী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা দাবি করেছেন, ওই ব্যবসায়ীর নামেই একাধিক মামলা রয়েছে।

আবার সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিধাননগর পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ওই ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী। সেখানকার দোকানদারদের অভিযোগ, দোকানগুলি থেকে প্রতি মাসে ৫-৬ হাজার টাকা তোলা নিতেন সব্যসাচীর লোকজন। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর একাধিকবার তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…