AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Dutta: ৫০ কেজি সোনা কিনেছেন সব্যসাচী দত্ত! মিলল নথি, স্ত্রী ইন্দিরাকে খুঁজছে পুলিশ

50 kg Gold: সূত্রের খবর, সব্যসাচী যে ৫০ কেজি সোনা কিনেছেন, সেই সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে প্যানকার্ড সহ। বর্তমান বাজারদর অনুযায়ী, ওই পরিমাণ সোনার মূল্য ৭০ থেকে ৭৫ কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এত সম্পত্তি কোথা থেকে এল বিধাননগর পুরনিগমের চেয়ারম্যানের কাছে?

Sabyasachi Dutta: ৫০ কেজি সোনা কিনেছেন সব্যসাচী দত্ত! মিলল নথি, স্ত্রী ইন্দিরাকে খুঁজছে পুলিশ
সব্যসাচীর নামে কেজি কেজি সোনাImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jun 15, 2026 | 3:48 PM
Share

বিধাননগর: বিপুল অঙ্কের তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)। আর এবার তৃণমূল নেতার বাড়িতে দফায় দফায় চলছে তল্লাশি। রাজারহাটে সব্যসাচীর দুখানা বিলাসবহুল ফ্ল্যাট। সেখানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, ৫০ কেজি সোনা কেনার নথি পাওয়া গিয়েছে সব্যসাচীর বাড়ি থেকে। সেই বিপুল পরিমাণ সোনা কোথায় আছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। এরপরই শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, সব্যসাচী যে ৫০ কেজি সোনা কিনেছেন, সেই সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে প্যানকার্ড সহ। বর্তমান বাজারদর অনুযায়ী, ওই পরিমাণ সোনার মূল্য ৭০ থেকে ৭৫ কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এত সম্পত্তি কোথা থেকে এল বিধাননগর পুরনিগমের চেয়ারম্যানের কাছে?

৫০ কেজি সোনার নথি পাওয়া গেলেও উত্তর বিধাননগর থানার পুলিশের হাতে এসেছে মাত্র ৩০০ গ্রাম সোনা। বাকি সোনা কোথায় রাখা হয়েছে, তারই খোঁজ চলছে রাজারহাটে সব্যসাচীর দুটি ডুপ্লেক্সে। এছাড়া সব্যসাচীর স্ত্রী ইন্দিরা দত্তের খোঁজও করছে পুলিশ।

এদিকে, আদালতে তোলার সময় সব্যসাচীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুটা ব্যঙ্গের সুরেই বলেন, “তাল তাল সোনা পাওয়া গিয়েছে। সোনা-হীরে সব পাওয়া গিয়েছে।”

Follow Us