AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal Ghosh: মাত্র ১০টাকায় টিফিন বাক্স ভর্তি খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, শহরে সজল ঘোষের বড় উদ্যোগ

Sajal Ghosh: কাউন্সিলর জানান, তাঁর এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করেছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং মধ‍্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি।

Sajal Ghosh: মাত্র ১০টাকায় টিফিন বাক্স ভর্তি খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, শহরে সজল ঘোষের বড় উদ্যোগ
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 26, 2025 | 11:05 PM
Share

কলকাতা: শহরে এবার কাউন্সিলর ক‍্যান্টিনের উদ্ধোধন করলেন বিজেপি নেতা তথা কলকাতা পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। আগামী ২ মার্চ থেকে চালু হবে ওই ক্যান্টিন। রাতে এলাকার ৬০ বছরের উর্ধ্বের একাকী প্রবীণ নাগরিকদের জন‍্য ১০ টাকার বিনিময়ে প্রতিদিন খাবার দেওয়া হবে এই কাউন্সিলর ক‍্যান্টিন থেকে।

প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘মা ক‍্যান্টিনে’র পাল্টা কি এই ‘কাউন্সিলর ক‍্যান্টিন’? ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপির পৌরপিতা সজল ঘোষের দাবি, একেবারেই তেমনটা নয়। তিনি জানিয়েছেন, তাঁর বহুদিনের ইচ্ছা ছিল, এলাকার বয়স্ক মানুষ বিশেষ করে যাঁরা একা থাকেন, তাঁদের জন‍্য একবেলা খাবারের ব‍্যবস্থা করবেন। আর সেই ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা।

কাউন্সিলর জানান, তাঁর এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করেছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং মধ‍্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি। এলাকার বেশ কয়েকজন মানুষও এই উদ্যোগে এগিয়ে এসেছেন বলে জানান তিনি।

আপাতত ২০০ জনকে পরিষেবা দেওয়া হবে সজল ঘোষের এই ক্যান্টিনে। সপ্তাহে চার দিন আমিষ এবং তিন দিন নিরামিষ খাবার দেওয়া হবে। একটি টিফিন বাক্সও দেওয়া হবে, তার জন্য ৩০০ টাকা জমা নেওয়া হবে। যখন আর তাঁরা খাবার নিতে চাইবেন না, তখন তিনি টিফিন বাক্স ফেরত দিয়ে ৩০০ টাকা ফেরত নিয়ে যাবেন।

Follow Us