Samik Bhattacharya: পুরভোটে NCPI-এর সঙ্গে জোট বাঁধবে বিজেপি? জানিয়ে দিলেন শমীক, বললেন, ‘কংগ্রেসীদের হাতে শ্যামাপ্রসাদের রক্ত…’

Samik Bhattacharya on NCPI-BJP Alliance Buzz: বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ""পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আমরা দুই-তৃতীয়াংশে আসনে জয়ী হয়েছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর নেতৃত্বে সরকার চলছে। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে লাভ নেই।"

Samik Bhattacharya: পুরভোটে NCPI-এর সঙ্গে জোট বাঁধবে বিজেপি? জানিয়ে দিলেন শমীক, বললেন, কংগ্রেসীদের হাতে শ্যামাপ্রসাদের রক্ত...
শমীক ভট্টাচার্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 26, 2026 | 2:21 PM

কলকাতা: পুরভোটে কি এনসিপিআইয়ের (NCPI) সঙ্গে জোট বাঁধবে বিজেপি (BJP)? গত কয়েকদিন ধরে এই নিয়ে জোর চর্চা চলছে রাজ্য-রাজনীতিতে। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানিয়ে দিয়েছেন,পুরভোটে একাই লড়বে বিজেপি। তবে, লক্ষ্মীপুজোর দিন এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বাড়িতে মুখ্যমন্ত্রী যেতেই বিজেপি-এনসিপিআই জোট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। কিন্তু, সেই জল্পনায় জল ঢেলে দলের অবস্থান কী, তা জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে আবারও স্পষ্ট ইঙ্গিত যে পুরভোটে এনসিপিআইয়ের সঙ্গে জোট বাঁধবে না বিজেপি।

কী বলেছেন শমীক?

এনসিপিআইয়ের সঙ্গে বিজেপির জোট জল্পনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য,পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়েছে বিজেপি।বিজেপি সারাজীবন একাই লড়েছে। তাঁর মতে, নন ইস্যুকে ইস্যু বানিয়ে কোনও লাভ নেই। বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আমরা দুই-তৃতীয়াংশে আসনে জয়ী হয়েছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর নেতৃত্বে সরকার চলছে। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে লাভ নেই। বিজেপি বিজেপির মতো আছে। আমাকে আমার মতো থাকতে দাও।”

শমীক আরও বলেন, “বিজেপিতে তো সারাজীবন একাই লড়ে এসছে। আমরা যখন এই রাজনৈতিক দল করা শুরু করি, তখন থেকে ভোটের শতাংশ এক শতাংশের নীচে। বিজেপির ইতিহাস সংঘর্ষের ইতিহাস। কংগ্রেসীদের হাতে শ্যামাপ্রসাদের রক্ত লেগে রয়েছে। সেই হাত ধরতে গেলে একটু চিন্তা-ভাবনা করতে হবে।”

লক্ষ্মীপুজোয় সুদীপের বাড়িতে শুভেন্দু

উল্লেখ্য, লক্ষ্মীপুজোয় NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মন্ত্রী অর্জুন সিং। কলকাতা উত্তরের সাংসদের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, সুদীপের বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা পুরোপুরি সৌজন্য। এদিকে, NCPI-র সঙ্গে বিজেপির জোট নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও সঙ্গে কথা হয়েছে কি না সেই বিষয়ে সংবাদমাধ্যমের তরফে সুদীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো বললাম, তিন মাস আগে নবান্নতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল। তখন উনি বলেছিলেন, আপনাদের কয়েকজনকে আমরা প্রার্থী করার কথা ভেবে দেখছি। আমি বলেছিলাম, পরে বসব। এখানেই ইতি। তারপর আর আলোচনার অগ্রগতি হয়নি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us