AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly Election 2026 : পরীক্ষার সময় বই খুলে বসে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?

WB Assembly Election 2026 : পরীক্ষার সময় বই খুলে বসে…প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?

Sucharita De

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Mar 22, 2026 | 11:39 PM

Share

WB Assembly Election 2026 : বরানগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সায়ন্তিকা বলেন, "বরানগরে তৃণমূলের মধ্যে কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব তো বিজেপির মধ্যে রয়েছে। বরানগরে একটাই দল। দলের নাম হল তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়।" তারপরই সায়ন্তিকা বলেন, সারাবছর তিনি পড়াশোনা করেন। পরীক্ষার সময় শেষ মুহূর্তে বই খুলে বসেন না।

ভোট ঘোষণার পর প্রথম রবিবার। সবপক্ষই প্রচারের ময়দানে নেমে পড়েছে। রবিবাসরীয় প্রচার জমজমাট। এদিন, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে প্রচার সারেন শশী পাঁজা। প্রচার শুরুর আগে বগলামুখী মন্দিরে পুজো দেন। পায়ে হেঁটে মানুষের দুয়ারে গিয়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, বরানগরে জনসংযোগ সারলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সায়ন্তিকা বলেন, “বরানগরে তৃণমূলের মধ্যে কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব তো বিজেপির মধ্যে রয়েছে। বরানগরে একটাই দল। দলের নাম হল তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়।” তারপরই সায়ন্তিকা বলেন, সারাবছর তিনি পড়াশোনা করেন। পরীক্ষার সময় শেষ মুহূর্তে বই খুলে বসেন না। কেন বললেন একথা, শুনে নিন…

Follow Us