AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?

Ranjit Dhar

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 22, 2026 | 8:07 PM

Share

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে কাতলা মাছ হাতে নিয়ে ভোটের প্রচারে নামলেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। রবিবার মূলত আইএ মার্কেটে প্রচার সারলেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দোকানদারদের কাছে যান বিজেপি প্রার্থী। বলেন, বাঙালিরা মাছে ভাতেই থাকেন। তাই, বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে, তা ভুল। বিজেপিকে এবার ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি।

Follow Us