AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shahjahan: শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ

Sheikh Shahjahan: আদালতের পর্যবেক্ষণ, তদন্তে দেখা গিয়েছে এই মামলার অন্যতম অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে শাহজাহানের। অভিযানের দিন ওনাকে ইডির তরফে ফোন করা হয়েছিল। উনি ফোন ধরেননি।

Sheikh Shahjahan: শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ
শেখ শাহজাহান Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 10:15 PM
Share

কলকাতা: ২৯ ফেব্রুয়ারি ফের শাহজাহানকে ডেকেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই নিয়ে চার বার। কিন্তু, এর আগে একবার ইডির ডাকে সাড়া দেন সন্দেশখালির বেতাজ বাদশা। অন্যদিকে তাঁর আইনজীবী ছুটেছেন আদালতে। মক্কেলকে দিতে হবে আগাম জামিন। এই তাঁর দাবি। কিন্তু, অবশেষে তাঁর সেই আবেদন খারিজ করে দিল আদালত। শুক্রবার ইডির বিশেষ আদালতে সন্দেশখালির শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ছিল। সেখানেই দীর্ঘ শুনানির পর শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কোর্ট। 

আদালতের পর্যবেক্ষণ, তদন্তে দেখা গিয়েছে এই মামলার অন্যতম অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে শাহজাহানের। অভিযানের দিন ওনাকে ইডির তরফে ফোন করা হয়েছিল। উনি ফোন ধরেননি। ওনার আরও একটি নম্বরে ফোন করে ব্যস্ত পাওয়া যায়। পরে বিপুল সংখ্যক গ্রামবাসী জড়ো হয়ে এবং ইডি অফিসারদের উপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে তদন্তের স্বার্থে ডাকা হয়েছিল। কিন্তু, তিনি হাজিরা এড়িয়েছেন। কোর্ট মনে করছে তিনি সহযোগিতা করছেন না। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছু মামলায় তিনি ফেরারও আছেন। যার ফলে মানি লন্ডারিং কেসে তদন্তের স্বার্থে তাঁকে ইডির হেফাজত নেওয়া প্রয়োজন বলে মনে করছে আদালত।

এদিকে এদিন আবার শুনানিতে ইডির আইনজীবীর মুখে শাহজাহান নিয়ে নতুন আশঙ্কার কথা শোনা গিয়েছে। তাঁর আশঙ্কা জামিন পেলে লন্ডন চলে যেতে পারেন তিনি। ইডির তরফে আইনজীবী জানান, আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে কারণ, জামিন পেলে যদি লন্ডনে চলে যান, তাহলে মামলা ভেস্তে যেতে পারে। অন্যদিকে শাহজাহানের আইনজীবী বলছেন, তদন্তে সহযোগিতার কথা।  পাল্টা ইডির আইনজীবী শাহজাহানের বিরুদ্ধে খুন, বেআইনি জমায়েত, সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়া নিয়ে যে মামলা গুলি রয়েছে সেগুলির কথা বলা হয় শুনানিতে। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন