SIR Tribunal: ‘আমাদের পরিচয়পত্র চাইছে কীভাবে?’, কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিচারকদের একাংশ

Kolkata: যে সকল বিচারকরা ট্রাইব্যুনালে রয়েছেন, তাঁদের পোর্টালে লগইন করার জন্য এবার আইডেন্টিটি কার্ড জমা দেওয়ার নির্দেশ দিল কমিশন। এর আগে  আধার অথেনটিকেশন (Aadhaar authentication) করার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই কারণে বহু বিচারপতি সেগুলি দিতে অস্বীকার করেছিলেন।

SIR Tribunal: আমাদের পরিচয়পত্র চাইছে কীভাবে?, কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিচারকদের একাংশ
নির্বাচন কমিশনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2026 | 2:15 PM

কলকাতা: সামনেই পুরোভোট (Municipal Election)। এদিকে এখনও বহু নাগরিকের নাম ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। সেই প্রক্রিয়া চলছে। তবে পুরভোটের (Municipality Election) আগে এবার দ্বন্দ্বে নির্বাচন কমিশন ও অ্যাপেলেট ট্রাইব্যুনালের বিচারকদের। পোর্টালে লগইন নিয়ে কমিশনের (Election Commission) সঙ্গে বিরোধ বিচারকদের।

কী নিয়ে গণ্ডগোল?

যে সকল বিচারকরা ট্রাইব্যুনালে রয়েছেন, তাঁদের পোর্টালে লগইন করার জন্য এবার আইডেন্টিটি কার্ড জমা দেওয়ার নির্দেশ দিল কমিশন। এর আগে  আধার অথেনটিকেশন (Aadhaar authentication) করার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই কারণে বহু বিচারপতি সেগুলি দিতে অস্বীকার করেছিলেন। তারপর তাঁরা নির্বাচন কমিশনের পোর্টালে লগ ইন করতে অস্বীকার করেন। এর এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এবার কমিশন তাঁদের প্যান (PAN) এবং সরকার-প্রদান করা পরিচয়পত্র ব্যবহার করে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট তৈরি করতে বলেছে।

কমিশনের এই নতুন দাবিতে তিব্র অসন্তুষ্ট ট্রাইব্যুনাল বিচারকদের একাংশ। তাঁরা জানিয়েছেন, তাঁদের বেছে নিয়েছে খোদ হাইকোর্ট। কমিশন সবটা জানার পর এখন তাদের পরিচয় পত্র চাইছে কীভাবে? ফলে ফের সংঘাতে কমিশন ও ট্রাইব্যুনাল। আপাতত পরিচয়পত্র দিয়ে পোর্টালে আপলোড নয় বলে স্পষ্ট জানিয়েছেন কয়েকজন বিচারপতি। ফলে ফের কাজ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us