AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sohom-Dev: সোহমের পাশে নেই দেব, স্পষ্ট বললেন, ‘বন্ধু বলেই সব কিছু মানা যায় না’

Sohom Chakrabarty: শনিবার রাতে নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখানেই গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসা। তাতেই কথা কাটাকাটি এবং গায়ে হাত তোলা। সোহমের সেদিনের ঘটনার ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে।

Sohom-Dev: সোহমের পাশে নেই দেব, স্পষ্ট বললেন, 'বন্ধু বলেই সব কিছু মানা যায় না'
দেব ও সোহম।Image Credit: Instagram
| Edited By: | Updated on: Jun 10, 2024 | 5:59 PM
Share

কলকাতা: এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। বিরোধীরা তো বটেই দলের অনেকেই পাশে নেই তাঁর। সোহমের সঙ্গে খুবই ভাল সম্পর্ক তারকা-সাংসদ দেবের। তবে এই ঘটনাকে তিনি কোনওভাবেই সমর্থন করেন না, তা বুঝিয়ে দিলেন। সোমবার দিল্লিতে পা রেখেই দেব বলেন, “সোহম আমার খুব ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে আমি সবকিছু সমর্থন করতে পারি না। সোহমের ক্ষমা চাওয়া উচিত। সোহমের সঙ্গে আমি কথা বলেছি, ও ঠিক কাজ করেনি।”

শনিবার রাতে নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখানেই গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসা। তাতেই কথা কাটাকাটি এবং গায়ে হাত তোলা। সোহমের সেদিনের ঘটনার ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে।

সোহম নিজের ভুল স্বীকার করেন ঠিকই। তবে একজন জনপ্রতিনিধি হিসাবে তাঁকে যে অনেক বেশি সংবেদনশীল হতেই হতো। এদিন দেবও বলেন, “সোহম একজন জনপ্রতিনিধি। আমি ওকে বুদ্ধিমান বলে ভাবতাম। ও যা করেছে, ঠিক করেনি।”

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সোহম চ্যাপ্টার ক্লোজড। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন, সেটা টেকনিক্যাল ব্যাপার। থানায় আদৌ কোনও অভিযোগ হয়েছিল কি না দেখতে হবে।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো