AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eastern Railway: এবার এই রুটে দ্বিগুণ গতিতে ছুটবে ট্রেন

Eastern Railway: পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর বলেন, শিয়ালদহ বিভাগের এই উন্নয়নমূলক প্রকল্প ট্রেন চলাচলকে আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করবে। যাত্রীদের ভ্রমণের সময় কমে আসবে এবং সামগ্রিক পরিষেবার মান উন্নত হবে।

Eastern Railway: এবার এই রুটে দ্বিগুণ গতিতে ছুটবে ট্রেন
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 5:32 AM
Share

কলকাতা: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের পথে আরেকটি বড় সাফল্য। গোবরডাঙা স্টেশনে সফলভাবে লেআউট সংশোধন করা হয়েছে। এবার সেকশনাল স্পিড ঘণ্টায় ৫০ কিমি থেকে বেড়ে ১১০ কিমি হচ্ছে।

শনিবার ও রবিবার এই কাজ চলে। এর ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে সুরক্ষা বহুলাংশে বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, পরিকল্পিত মেগা ব্লকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়। শিয়ালদহ বিভাগের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন বিভাগ একসঙ্গে কাজ করেছে।

শিয়ালদহের ডিআরএম দীপক নিগমের নেতৃত্বে ৪০০-রও বেশি শ্রমিক, আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করেন।

কী কী কাজ হল গোবরডাঙা স্টেশনে-

  • ট্র্যাক রি-অ্যালাইনমেন্টের জন্য দুটি পয়েন্ট স্থানান্তরিত করা হয়। এবং ৫০০ মিটার বাঁকা ট্র্যাক সোজা করা হয়। যা ট্রেনের গতি ও যাত্রার গুণগত মান উন্নত করবে।
  • নতুন ট্র্যাক অ্যালাইনমেন্টের জন্য ১০টি ওভারহেড ইকুইপমেন্ট স্থানান্তরিত করা হয়।
  • ০.৫ কিলোমিটার ওয়্যারিং রি-অ্যালাইনমেন্ট করা হয়েছে।
  • সিগন্যালিং সিস্টেমের উন্নতির জন্য পয়েন্ট জংশন বক্স, ডিসি ট্র্যাক সার্কিট বন্ড এবং ৬টি গ্লু জয়েন্ট স্থানান্তর করা হয়।
  • ট্রেন অপারেশন আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তর করা হয়।

পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর বলেন, শিয়ালদহ বিভাগের এই উন্নয়নমূলক প্রকল্প ট্রেন চলাচলকে আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করবে। যাত্রীদের ভ্রমণের সময় কমে আসবে এবং সামগ্রিক পরিষেবার মান উন্নত হবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?