AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

STF Raid: সুন্দরবনের দিকে যাওয়ার আগেই পাকড়াও, চারচাকা ভর্তি অস্ত্র সমেত STF এর জালে ৮ যুবক

STF Raid: তিনটি বন্দুক, দু’টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি-সহ দুটি ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটজনের ওই দুষ্কৃতী দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে সূত্রের খবর। ধৃত আটজনকেই শুক্রবার আদালতে তোলা হবে।

STF Raid: সুন্দরবনের দিকে যাওয়ার আগেই পাকড়াও, চারচাকা ভর্তি অস্ত্র সমেত STF এর জালে ৮ যুবক
এসটিএফের অভিযানে সাফল্য Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 10:54 PM
Share

কলকাতা: গোপন সূত্রে খবর পেয়ে চলল অভিযান। আগ্নেয়াস্ত্র-সহ আটজনকে গ্রেফতার করল এসটিএফ। আন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়ের উপর একটি চারচাকা ও একটি বাইক আটক করে পুলিশ। এরমধ্য়ে চারচাকাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তদন্তকারী আধিকারিকরা। ৮ যুবকই কলকাতা থেকে সুন্দরবনের দিকে যাচ্ছিল বলে খবর। 

তিনটি বন্দুক, দু’টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি-সহ দুটি ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটজনের ওই দুষ্কৃতী দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে সূত্রের খবর। ধৃত আটজনকেই শুক্রবার আদালতে তোলা হবে। তবে শুধুমাত্র ডাকাতি নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জেরা। এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে, কেমন ছিল ‘অপারেশনের’ ছক, অস্ত্র কোথা থেকে এল সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

এদিকে বিগত কয়েক মাসে লাগাতার বাংলায় ভিন রাজ্য থেকে অস্ত্র আমদানি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিককালে শুধু কলকাতাতেই একাধিক দুষ্কৃতী হামলায় ভিন রাজ্যের অস্ত্র কারবারিদের নাম উঠে এসেছে। এসটিএফের লাগাতার অভিযানে সাফল্যও মিলেছে। পুলিশের জালে পড়েছে একাধিক। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। দুটি দোনলা বন্দুক-সহ মোট চারটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। 

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর