AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Weather Update: দক্ষিণবঙ্গের জন্য সুখবর, তুমুল বৃষ্টি হবে এইসব জেলায়

West bengal Weather Update: আজ বজবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ২৪ পরগনা পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।

Kolkata Weather Update: দক্ষিণবঙ্গের জন্য সুখবর, তুমুল বৃষ্টি হবে এইসব জেলায়
কলকাতার আবহাওয়াImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 11:26 AM
Share

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। সেখানে বৃষ্টি হচ্ছে। আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। তবে, দক্ষিণের ভাগ্যে শিকে ছেড়েনি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সঙ্গেই গরম এবং অস্বস্তি থাকবে। শনিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। মূলত জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে, বৃষ্টি হবে  দার্জিলিং সহ অন্যান্য জেলাতেও দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রতিদিন না হলেও রবিবারের মধ্যে এই জেলাগুলিতে কোন না কোন দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ বজবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ২৪ পরগনা পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বেশি থাকবে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় সব জেলাতেই গরম এবং অস্বস্তি সঙ্গে ঝড় বৃষ্টি থাকবে। পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে। এই দু’দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই ঝড়-বৃষ্টি বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,পূর্ব-পশ্চিম, বর্ধমান হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতায় গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার রাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এ জেলাগুলিতে। শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় বেশি থাকবে।

Follow Us