SIR- এ ৯০ লক্ষের নাম বাদ! সুপ্রিম কোর্টর প্রাক্তন বিচারপতির দেওয়া তথ্যের প্রেক্ষিতে কী বললেন সুব্রত গুপ্ত?

Subrata Gupta On SIR: ৯০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বললেন, "৯০ লক্ষ সংখ্যাটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, আমি ঠিক বলতে পারব না।" তাঁর দাবি, "প্রথমে এসডিডি লিস্টে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে, পরবর্তীতে যাঁরা শুনানির সময়ে আসেননি, সেরকম আরও ৫ লক্ষ বাদ যায়। তারপর রাজ্যের বিচারব্যবস্থার মধ্যে থেকে পুরো বিষয়টার শুনানি হয়, তখন সম্ভবত ২৭ লক্ষ নাম বাদ পড়ে।"

SIR- এ ৯০ লক্ষের নাম বাদ! সুপ্রিম কোর্টর প্রাক্তন বিচারপতির দেওয়া তথ্যের প্রেক্ষিতে কী বললেন সুব্রত গুপ্ত?
সুব্রত গুপ্ত, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 05, 2026 | 8:21 PM

কলকাতা: ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্টন ফালি নরিম্যান  এবং বর্তমান বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR)-এর প্রেক্ষাপটে ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে বেআইনি ও স্বেচ্ছাচারিতা বলে মন্তব্য করেছেন। রাজকোটে একটি বক্তৃতায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রায় ৯০ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যা অত্যন্ত বিস্ময়কর ও বেআইনি। এবার তা নিয়ে কথা বললেন বাংলায় এসআইআর-এর বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

৯০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বললেন, “৯০ লক্ষ সংখ্যাটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, আমি ঠিক বলতে পারব না।” তাঁর দাবি, “প্রথমে এসডিডি লিস্টে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে, পরবর্তীতে যাঁরা শুনানির সময়ে আসেননি, সেরকম আরও ৫ লক্ষ বাদ যায়। তারপর রাজ্যের বিচারব্যবস্থার মধ্যে থেকে পুরো বিষয়টার শুনানি হয়, তখন সম্ভবত ২৭ লক্ষ নাম বাদ পড়ে।”

বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার  ‘বেআইনি ও স্বেচ্ছাচারী’ মন্তব্যের প্রেক্ষিতে সুব্রত গুপ্তের বক্তব্য, “SIR হয়েছে। তারপর পরবর্তীতে সেই রোলের উপর নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পর মানুষ দেখেছে রক্তপাতহীন ভোট।” উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্টে জ্ঞানেশ-মামলার শুনানিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর। তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, সর্বসম্মতিতে SIR-এর কোনও সিদ্ধান্ত না হলে স্থগিত হতে পারে। পাশাপাশি ফর্ম ৬ কে বদল করতে চেয়েছিলেন, সে প্রশ্নও উত্থাপন করেন বিচারপতি বাগচী। এদিন সুব্রত গুপ্তকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা যখন SIR করেছিলাম, তখন এ সব বিষয় ওঠেনি। এগুলো নতুন ইস্যু। এটা নিয়ে আমি এখন কিছু বলতে পারব না।”

প্রসঙ্গত, নতুন ভোটারের নাম তোলার ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলেছে, ফর্ম ৬-এর পরিবর্তনে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us