AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujay Krishna Bhadra: চাকরি না দিতে পারলে ‘মূল্য ফেরত’, এই ছিল ডিল! জমি বেচে কাকুকে ফেরাতে হয়েছিল ঘুষের টাকা: সিবিআই চার্জশিট

Sujay Krishna Bhadra: সিবিআই আরও জানিয়েছে যে ওই জমির দাম ছিল সাড়ে তিন কোটি, কিন্তু সেল ডিডে অর্থাৎ জমি বিক্রির কাগজে দেখানো হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা।

Sujay Krishna Bhadra: চাকরি না দিতে পারলে 'মূল্য ফেরত', এই ছিল ডিল! জমি বেচে কাকুকে ফেরাতে হয়েছিল ঘুষের টাকা: সিবিআই চার্জশিট
চার্জশিটে একাধিক তথ্য সিবিআই-এরImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 3:20 PM
Share

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘কাকু’র একের পর এক কীর্তি সামনে এসেছে। সেই চার্জশিটের একটি অংশে উল্লেখ রয়েছে, কীভাবে চাকরি দিতে না পারার জন্য জমি বিক্রি করে টাকা ফেরত দিতে হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। প্রশ্ন উঠেছে, এজেন্টদের চাপেই কি জমি বিক্রি করতে হয় ‘কাকু’কে? নাকি কেন্দ্রীয় সংস্থার ভয়ে?

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে একাধিক গ্রেফতারির পর সামনে আসে বেহালার সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নেওয়া হত টাকা। চাকরি দেওয়াও হত। তদন্তকারী সংস্থার দাবি, একাধিক সাব-এজেন্টের মাধ্যমে ওই টাকা নিতেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাহলে কেন জমি বিক্রি করতে হল?

সাপ্লিমেন্টারি চার্জশিটে লেখা আছে, যখন একাধিক চাকরি প্রার্থী টাকা দেওয়ার পরও চাকরি পাচ্ছিলেন না, তখন তাঁরা সাব-এজেন্টদের মাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র ও অরুণ কুমার হাজরাকে টাকা ফেরত দিতে চাপ দেন। তদন্তে আরও দেখা গিয়েছে যে, ঘুষের টাকা ফেরত দিতে বেহালার ম্যান্টনের ৩৭ কাঠা জমি বিক্রি করে দেওয়া হয়। সুজয়কৃষ্ণের সংস্থা ও পরিবারের নামে কেনা হয়েছিল ওই জমি।

সিবিআই আরও জানিয়েছে যে ওই জমির দাম ছিল সাড়ে তিন কোটি, কিন্তু সেল ডিডে অর্থাৎ জমি বিক্রির কাগজে দেখানো হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা। চার্জশিটে উল্লেখ রয়েছে, চাকরি প্রার্থীদের সঙ্গে অরুণ হাজরা ও তাঁর সাব এজেন্টদের চুক্তিপত্রও সামনে এসেছে। সেখানেই ঘুষ-ফেরত দেওয়ার বিষয়টি রয়েছে। মোট ৭৮ কোটি টাকার কথা উল্লেখ ছিল নথিতে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত