AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose: ‘আজই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেব, যদি…’, ইডি চলে যেতেই মুখ খুললেন সুজিত

ED Raid: পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় আজ তাঁর বাড়িতে আচমকা ইডির হানায় বিরোধীরা নাগাড়ে আক্রমণ শানিয়ে গিয়েছে। আর ইডির টিম বাড়ি থেকে বেরিয়ে যেতেই, সব সমালোচনার জবাব দিলেন মন্ত্রী সুজিত বসু। বললেন, "যদি কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকে, সুজিত বসু আজই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।"

| Edited By: | Updated on: Jan 13, 2024 | 12:02 AM
Share

কলকাতা: সাড়ে ১৩ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর অবশেষে সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়েছে ইডি। সকালে যখন তাঁর বাড়িতে ইডির টিম হানা দিয়েছিল, সেই সময় থেকেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে জড়িত সুজিত। চার বারের বিধায়ক। বর্তমানে রাজ্যের দমকল মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় আজ তাঁর বাড়িতে আচমকা ইডির হানায় বিরোধীরা নাগাড়ে আক্রমণ শানিয়ে গিয়েছে। আর ইডির টিম বাড়ি থেকে বেরিয়ে যেতেই, সব সমালোচনার জবাব দিলেন মন্ত্রী সুজিত বসু। বললেন, “যদি কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকে, সুজিত বসু আজই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।”

পুর নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যে তাঁর কোনও যোগ নেই, বা অয়ন শীলের সঙ্গেও যে তাঁর কোনও সম্পর্ক নেই, তাও আজ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ইডির টিম বাড়ি থেকে চলে যেতেই সদর্পে জানিয়ে দিলেন, “পুরসভা মারফত যে নিয়োগ হয়েছে, সেখানে নাকি আর্থিক তছরুপের অভিযোগে আমাদের যোগাযোগ রয়েছে। আমি বলছি, তদন্ত করুন।” এরপর নিজের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের কথাও উল্লেখ করেন তিনি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে ১০ বারের জনপ্রতিনিধি। ৬ বার কাউন্সিলর, চার বার বিধায়ক।

ইডির তল্লাশি অভিযানের কারণে এদিন সকাল থেকে আর বাড়ির বাইরে বেরোতে পারেননি তিনি। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বেশ কিছু কর্মসূচিতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু সাত সকালে ইডি পৌঁছে যাওয়ায় সে সব কর্মসূচি বাতিল করতে হয়েছে সুজিতকে। মন্ত্রী জানালেন, সকাল থেকেই ইডির সঙ্গে তিনি ও তাঁর পরিবারের লোকেরা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আগামী দিনেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর