AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taratala Collapse: বিমে লেগে থ্যাতলানো মাংসপিণ্ড, ভার্টিকাল ড্রিলিং করে বার করার চেষ্টা চলছে হাড়! ক্রেন দিয়ে তোলা হচ্ছে ৫০ টনের বিম! তারতলায় এযাবৎকালের বীভৎস দৃশ্য

Taratala Collapse Rescue Operation: নির্মীয়মাণ গুদাম থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ১৩ জনকে। তাঁদের গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যাচ্ছেন। লোহার বিমে লেগে আছে রক্তমাংস।

Taratala Collapse: বিমে লেগে থ্যাতলানো মাংসপিণ্ড, ভার্টিকাল ড্রিলিং করে বার করার চেষ্টা চলছে হাড়! ক্রেন দিয়ে তোলা হচ্ছে ৫০ টনের বিম! তারতলায় এযাবৎকালের বীভৎস দৃশ্য
তারাতলায় চলছে উদ্ধারকাজImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2026 | 3:54 PM
Share

কলকাতা: ঘণ্টা তিনেকেরও বেশি পেরিয়ে গিয়েছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। কিন্তু এখনও উদ্ধারকাজ প্রায় প্রাথমিক পর্যায়েই। মাঝপথেও তা পৌঁছয়নি। কারণ সেখানে বড় বড় লোহার বিমের নীচে চাপা পড়েছে দেহ। উদ্ধার কাজে সেনা NDRF এর টিম। খুঁজতে ওড়ানো হচ্ছে ড্রোন। উদ্ধারের প্রতিবদ্ধতা ভেঙে পড়া লোহার বিম পুড়ো দুমড়ে মুছড়ে গিয়েছে। ভার্টিকাল ড্রিলিং করে কাটা হচ্ছে বিম। ভিতর থেকে উদ্ধার করা হচ্ছে থেঁতলে যাওয়া শরীর।

নির্মীয়মাণ গুদাম থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ১৩ জনকে। তাঁদের গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যাচ্ছেন। লোহার বিমে লেগে আছে রক্তমাংস। একাধিক ক্রেন আনা হয়েছে। ৫০ টন পর্যন্ত ওজন তুলতে পারে, এমন হাইড্রোলিক ক্রেনও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে পড়া কাঠামোর পিছন দিকে একটি জায়গা দিয়ে প্রথমে মাটি কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা। কিন্তু তা সম্ভব হয়নি।

জানা যাচ্ছে, কয়েক হাজার বর্গফুটের ওপর তৈরি হচ্ছিল গোডাউনটি। এই জমিটি পোর্ট ট্রাস্টের জমি। তার থেকে লিজ নিয়েছিলেন আলিপুরদুয়ারের একটি চা ব্যবসায়ী। তিনি সেখানে গোডাউন বানাচ্ছিলেন। এই এলাকাটি ৮০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। কারণ নিম্ন মানের সামগ্রী দিয়ে গোডাউনটি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। তিনি এলাকা যেতেই তাঁকে ঘাড়ধাক্কা দেওয়া হয়। অভিযুক্ত কাউন্সিলর ফিরহাদ ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।

Follow Us
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন
মৌখালির মাতলা নদীর চরে শওকত-পুত্রের 'সাম্রাজ্য' এবার ভাঙা হবে, কেন?
মৌখালির মাতলা নদীর চরে শওকত-পুত্রের 'সাম্রাজ্য' এবার ভাঙা হবে, কেন?
সব্যসাচীকে চিনতেন? তিন কেজি সোনা উদ্ধারের পর টিনা বললেন...
সব্যসাচীকে চিনতেন? তিন কেজি সোনা উদ্ধারের পর টিনা বললেন...
সব্যসাচী-ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে গিয়ে পুলিশের চোখ কপালে, যা মিলল...
সব্যসাচী-ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে গিয়ে পুলিশের চোখ কপালে, যা মিলল...