AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Report: ঝুপ করে নামল তাপমাত্রা, ফাল্গুনের ভোরে সোয়েটার চাপাল কলকাতাবাসী, কেন এই অবস্থা?

Weather Report: শীতের শুরুর দিকে এবার ঠাণ্ডা পড়েনি সেভাবে। পরে তাপমাত্রা কমলেও ফেব্রুয়ারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শীত বিদায় নেয় মোটামুটিভাবে। এবার মার্চ মাস পড়তেই হঠাৎ ঠাণ্ডা।

| Edited By: | Updated on: Mar 08, 2024 | 1:32 PM
Share

কলকাতা: আজ মার্চের ৮ তারিখ, বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস প্রায় শেষের দিকে। বলা যেতে পারে ভরা বসন্ত। কোকিলের ডাকাডাকিও শুরু হয়ে গিয়েছে। পলাশ ফুলে ভরেছে গাছ। এমন এক সকালে হঠাৎ শীতের অনুভূতি। শুক্রবার ভোরের দিকে অনেকেই রাস্তায় বেরলেন সোয়েটার বা জ্যাকেট চাপিয়ে। মার্চের সকালে এই দৃশ্য অস্বাভাবিক না হলেও ব্যতিক্রমী বলাই যায়। গত কয়েকদিন ধরে ছিল মেঘ, তৈরি হয়েছিল বৃষ্টির সম্ভাবনা। সেই মেঘ কাটতেই হঠাৎ করে নেমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শীত শীত ভাব অনুভব করতে শুরু করেছে কলকাতা বাসী। আশপাশের জেলাগুলিতেও একই অবস্থা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯। রাতারাতি তাপমাত্রা আরও খানিকটা নেমে গিয়েছে। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এমনিতে আলিপুর আবহাওয়া দফতরে মার্চ মাসে ১২.৯ ডিগ্রিতেও তাপমাত্রা নামার রেকর্ড আছে। ১৯৮৪ সালে এমনটা নেমেছিল তাপমাত্রা। আর সাম্প্রতিককালে ২০১৯ সালে মার্চে কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১৫.৫ ডিগ্রিতে। এবার এখনও পর্যন্ত এতটাও নামেনি তামপাত্রা।

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড অনুযায়ী কলকাতায় এ বারের মার্চের শীতলতম দিন আজই। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি কম। বলা যায়, মার্চের প্রথম সপ্তাহ পেরিয়ে এই তাপমাত্রা প্রকৃতির আশীর্বাদের মতোই। বিশেষ করে এবার যেখানে শীতের শুরুতে ঠান্ডাই পড়েনি ভাল করে। শেষে সেটাই পুষিয়ে দিচ্ছে প্রকৃতি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ