AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: কয়েকদিনের মধ্যে পারদ ছোঁবে ৩১ ডিগ্রি, আবহাওয়ার বড় আপডেট

Kolkata Weather: গত দুদিন ধরেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে এই প্রথম নয়, গত কয়েক বছরেও ফেব্রুয়ারির এই সময়টাতে সর্বনিম্ন তাপমাত্রা এমনই ছিল। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে দিন দুয়েক আগে থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে রাজ্যের সর্বত্র। প্রায় ২-৩ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।

Weather Update: কয়েকদিনের মধ্যে পারদ ছোঁবে ৩১ ডিগ্রি, আবহাওয়ার বড় আপডেট
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 8:51 PM
Share

কলকাতা: পৌষে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও মাঘে চলছে শীতের লুকোচুরি খেলা। সকালে ঠান্ডা তো দুপুরে গরম। রাত হলে গায়ে টানতে হচ্ছে কম্বল আর বেলা বাড়লে সোয়েটার-চাদর খুলে ফেলার জোগাড় করতে হচ্ছে। শনিবার থেকে কিছুটা ঠান্ডার আমেজ নতুন করে অনুভূত হলেও, তা আর বেশিদিন থাকবে না বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, তিনদিন পরই উধাও হবে শীত। আগামী সপ্তাহান্তে অনেকটাই বাড়বে তাপমাত্রা। শুধু রাত নয়, চড়বে দিনের পারদও। ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। পাল্লা দিয়ে পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে গরম।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মাঘের শেষেই বাড়বে রোদের তেজ। পশ্চিমাঞ্চলের দিনের পারদ থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ এবছরের মতো ঠান্ডাকে যে খুব তাড়াতাড়ি বিদায় জানাতে হবে, তেমনটাই অনুমান করা হচ্ছে।

গত দুদিন ধরেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে এই প্রথম নয়, গত কয়েক বছরেও ফেব্রুয়ারির এই সময়টাতে সর্বনিম্ন তাপমাত্রা এমনই ছিল। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে দিন দুয়েক আগে থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে রাজ্যের সর্বত্র। প্রায় ২-৩ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।

আবহাওয়া দফতর বলছে আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Follow Us