AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter in Kolkata: শেষবার হয়েছিল একুশে, ৫ বছরের ধারাবাহিকতা বজায় রেখে ছাব্বিশের ফেব্রুয়ারিতেও বড় রেকর্ড করবে শীত?

Winter in Bengal: এর আগেও একাধিক বছরে ফেব্রুয়ারিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল কলকাতার তাপমাত্রা। গত ৫ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

Winter in Kolkata: শেষবার হয়েছিল একুশে, ৫ বছরের ধারাবাহিকতা বজায় রেখে ছাব্বিশের ফেব্রুয়ারিতেও বড় রেকর্ড করবে শীত?
প্রতীকী ছবি Image Credit: Sudipta Das/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 2:56 PM
Share

কলকাতা: শুরুতে দাপুটে ইনিংস খেললেও জানুয়ারির শেষ থেকেই যেন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল শীত। যা দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন বিদায় আসন্ন। কিন্তু শেষবেলাতেও ফের কামড় শীতের। ফিরল গত ৫ বছরের চেনা ছবিটা। গত দুদিন ধরেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে এই প্রথন নয়, গত কয়েক বছরেও ফেব্রুয়ারির এই সময়টাতে সর্বনিম্ন তাপমাত্রা এমনই ছিল বলে বলছে আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য। 

এর আগেও একাধিক বছরে ফেব্রুয়ারিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল কলকাতার তাপমাত্রা। গত ৫ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে চব্বিশে গ্রাফ কিছুটা বেড়েছিল। ২০২৪ সালের একই দিনে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কলকাতার পারদ নেমেছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। 

আবহাওয়া দফতর বলছে আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৩ শতাংশের মধ্যে। তবে আগামী বুধবার থেকে ধীরে ধীরে ফের বাড়বে তাপমাত্রা। তবে গ্রাফটা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

Follow Us
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন