AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seuli Saha: ‘কেউ কথা রাখেনি…’, ক্ষোভ উগরে দিলেন শিউলি সাহা

MLA Seuli Saha on security: শিউলি আরও দাবি করেন যে এলাকায় গিয়ে মানুষকে পরিষেবা দিতে চাইলেও যেতে পারছেন না তিনি। সব অফিসারদের বলেছেন, তাতেও কোনও লাভ হয়নি। বন্যা পরিস্থিতিতেও এলাকায় গিয়ে ত্রাণ দিতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি। বিধায়ক বলেন, "সব বাউন্ডারি পার করে, বিজেপি নেতাদেরও বলেছি। তারপরও যেতে পারিনি।" 

Seuli Saha: 'কেউ কথা রাখেনি...', ক্ষোভ উগরে দিলেন শিউলি সাহা
শিউলি সাহাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 12:56 PM
Share

কলকাতা: মমতার হাত ছেড়ে ঋতব্রত-শিবিরে যাঁরা নাম লিখিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Seuli Saha)। রাজ্য বিধানসভায় বিরোধী তকমা পাওয়া সেই দলের বিধায়ক এবার ক্ষোভ উগরে দিলেন। ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে, ক্ষোভ বিজেপির একাংশের বিরুদ্ধেও। বললেন, ‘কেউ কথা রাখেনি।’

শিউলিকে দেওয়া কোন কথা, কে রাখেননি, তা স্পষ্ট না করলেও বিধায়ক প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে। নিরাপত্তার অভাবে নাকি নিজের কেন্দ্র কেশপুরে যেতে পারছেন না শিউলি। পুলিশ-প্রশাসনের দরজায় ঘুরেও নাকি কোনও লাভ হয়নি, বলছেন বিধায়ক।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আল্টিমেট তৃণমূল’ বলে শিরোনামে এসেছেন ঋত-শিবিরের আর এক বিধায়ক মদন মিত্র। কার্যত তাঁর সুরে সুর মিলিয়ে শিউলি সাহাও বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। তাঁর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।” তবে কালীঘাটে গিয়ে বিজয়ার প্রণাম করার পরিস্থিতি নেই বলে দাবি করে শিউলি বলেন, “আমি আপনাদের মাধ্যমে প্রণাম জানাচ্ছি।”

শিউলি আরও দাবি করেন যে এলাকায় গিয়ে মানুষকে পরিষেবা দিতে চাইলেও যেতে পারছেন না তিনি। সব অফিসারদের বলেছেন, তাতেও কোনও লাভ হয়নি। বন্যা পরিস্থিতিতেও এলাকায় গিয়ে ত্রাণ দিতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি। বিধায়ক বলেন, “সব বাউন্ডারি পার করে, বিজেপি নেতাদেরও বলেছি। তারপরও যেতে পারিনি।”

Follow Us