Abhishek Banerjee Attack BJP: ভোটের আগে অভিষেকের রিমোট কন্ট্রোল তত্ত্ব, কী এটি?

এদিকে, এই রিমোট কন্ট্রোলের পাল্টা উন্নয়নকে হাতিয়ার করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরা হয়েছে। তা সে লক্ষ্মীর ভান্ডার হোক কিংবা স্বাস্থ্য সাথী সবই তুলে ধরা হয়েছে প্রচারের জন্য।      

Abhishek Banerjee Attack BJP: ভোটের আগে অভিষেকের রিমোট কন্ট্রোল তত্ত্ব, কী এটি?
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2026 | 5:04 PM

কলকাতা: ২০২৬-এর নির্বাচন রিমোট কন্ট্রোল বনাম রিপোর্ট কার্ডের লড়াই। রিমোট কন্ট্রোল অর্থাৎ (RC) তত্ত্ব তুলে নির্বাচনী লড়াইকে নতুন ব্যাখ্যা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ভোটে বিজেপির অস্ত্র রিমোট কন্ট্রোল। বিজেপির কন্ট্রোলে বাংলার বরাদ্দ বাদ। বৈধ ভোটারের নাম বাদ, অভিযোগ অভিষেকের। পাল্টা তৃণমূলের অস্ত্র উন্নয়নের খতিয়ান, প্রতিশ্রুতি রক্ষা, স্বপ্নপূরণের রিপোর্ট কার্ড।

‘রিমোট কন্ট্রোল’ কী?

প্রায় প্রতিবারই ভোটের আগে নতুন-নতুন তত্ত্ব তুলে ধরে তৃণমূল। ২০২১-এর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণের জন্য প্রথম ‘বহিরাগত তত্ত্ব’ সামনে এনেছিল। এরপর পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ‘জমিদার’ বলে তীব্র আক্রমণ করতে থাকে বিজেপিকে। আর এবার ছাব্বিশের নির্বাচন, তার আগে এবার নতুন তত্ত্ব খাড়া করলেন অভিষেক। রিমোট কন্ট্রোল তত্ত্ব। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের নম্বর ২ অভিষেক, বরাবরই অভিযোগ করে দিল্লি থেকে বাংলাকে বিজেপি পরিচালনা করতে চায়। রিমোট কন্ট্রোল বলতে তেমনটাই বোঝাতে চাওয়া হয়েছে। অর্থাৎ দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলা পরিচালনার চেষ্টা গেরুয়া শিবিরের।

রিপোর্ট কার্ড কী?

এদিকে, এই রিমোট কন্ট্রোলের পাল্টা উন্নয়নকে হাতিয়ার করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরা হয়েছে। তা সে লক্ষ্মীর ভান্ডার হোক কিংবা স্বাস্থ্য সাথী সবই তুলে ধরা হয়েছে প্রচারের জন্য।

এই নিয়ে অভিষেক একটি পোস্টও করেছেন। সেখানে লিখেছেন, “২০২৬-এর লড়াই আসলে দুটি ‘RC’-র লড়াই। একদিকে রয়েছে বিজেপির RC অর্থাৎ ‘রিমোট কন্ট্রোল’ (REMOTE CONTROL)। তাদের এই রিমোট কন্ট্রোলের লক্ষ্য হল বাংলার প্রাপ্য টাকা আটকে দেওয়া, ‘SIR’-এর মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া, বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বীজ বপন করা এবং কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করা। তারা বাঙালিদের ‘রোহিঙ্গা’ এবং ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেয় এবং নির্দোষ পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করে, বারবার আমাদের সংস্কৃতি, আমাদের মণীষী, আমাদের খাদ্যাভ্যাস এবং দীর্ঘদিনের রীতিনীতিকে অপমান করে। তাদের রিমোট কন্ট্রোল মিথ্যে প্রচারের জন্য লাউডস্পিকারের আওয়াজ বাড়িয়ে দেয়, কিন্তু বাংলার সার্বভৌমত্ব ও স্বার্থ যখন বিঘ্নিত হয়, তখন তারা পুরোপুরি মৌন থাকে।”

তিনি আরও লেখেন, “তৃণমূল কংগ্রেসের RC অর্থাৎ আমাদের ‘রিপোর্ট কার্ড’ (REPORT CARD)। কেন্দ্রের কোনও সাহায্য ছাড়াই গত ১৫ বছরের গৌরবময় উন্নয়নের খতিয়ান। এটি কাজ সম্পন্ন করার, প্রতিশ্রুতি রক্ষা করার, স্বপ্ন পূরণের এবং মানুষের জীবন পরিবর্তনের এক রিপোর্ট কার্ড।” অভিষেকের প্রতিশ্রুতি, “এই মাটিতে রিমোট কন্ট্রোলের দিন শেষ। দিল্লির জমিদাররা দূর থেকে বোতাম টেপা জারি রাখতে পারেন, কিন্তু বাংলা নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে—গর্বের সঙ্গে, সংকল্পের সঙ্গে এবং জোড়াফুলের সঙ্গে।”

Follow Us