AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ধর্ষণ বন্ধে এনকাউন্টারের তত্ত্ব থেকে সরলেন অভিষেক? তাহলে এবার ?

Abhishek Banerjee: আরজি করের ঘটনার পর প্রথম অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই 'এনকাউন্টার তত্ত্ব' নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধান হওয়া উচিত।"

Abhishek Banerjee: ধর্ষণ বন্ধে এনকাউন্টারের তত্ত্ব থেকে সরলেন অভিষেক? তাহলে এবার ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 22, 2024 | 1:10 PM
Share

কলকাতা: আরজি কর-কাণ্ড তোলপাড় করেছে গোটা দেশকে। তার মধ্যেই ধর্ষণ বন্ধে কড়া আইনের দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চাশ দিনে ধর্ষকের শাস্তির দাবি ‘তৃণমূল সেনাপতির’। এই সংক্রান্ত ইস্যুতে এবার পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সাংসদের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেন?

আরজি করের ঘটনার পর প্রথম অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ‘এনকাউন্টার তত্ত্ব’ নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধান হওয়া উচিত।” তবে কি  এনকাউন্টার তত্ত্ব থেকে সরে এলেন অভিষেক? উঠছে প্রশ্ন। অভিষেকও পঞ্চাশ দিনের ভিতরে ‘বিচার এবং ফাঁসির’ দাবি তুললেন। অর্থাৎ কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সায় মেলালেন বলেই মনে করা হচ্ছে।

অভিষেকের এই টুইটে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এতগুলো প্রতিবাদ হচ্ছে এই নক্কারজনক ঘটনাকে নিন্দা করে। অনেকেই এই প্রতিবাদকে তৃণমূল সরকার বিরোধী বলে আখ্যা দিচ্ছিলেন। অভিষেক বলছেন, একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই প্রতিবাদ ঘনিত হচ্ছে। এর পাশাপাশি সারা দেশে গত দশ দিনে সারা দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেছেন। তা নিন্দা যোগ্য। এ কথাও উল্লেখ করেছেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?