TMC Candidate List: কুণাল ঘোষ, দেবাংশু, শ্রেয়া পাণ্ডে- দেখে নিন তৃণমূলের পুরো প্রার্থী তালিকায় কাদের নাম
All India Trinamool Congress: ২০২১-এ নন্দীগ্রাম থেকে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এই দুই কেন্দ্রেই এবার বিজেপির তরফে লড়ছেন শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্রেই এবার নজর থাকছে।

কলকাতা: ২০২১-এ বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারলেও তৃণমূলের জয় মোটের উপর নিষ্কন্টক ছিল। ২০২৬-এ এসআইআর পরবর্তী পরিস্থিতিতে অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করলেন মমতা দার্জিলিং-এর ৩টে সিটে লড়বে না তৃণমূল। অনিত থাপার দল লড়বে বলে জানিয়েছেন মমতা। বাকি ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছে তৃণমূল। ৫০-এর বেশি মহিলা প্রতিনিধি রয়েছেন তালিকায়। এসসি-এসটি মিলিয়ে ৮৪টি। দেখে নিন তৃণমূলের পূর্ণ তালিকা:
1. মেখলিগঞ্জ- পরেশ অধিকারী 2. কোচ উত্তর-পার্থ প্রতীম রায় 3. সিতাই-সঙ্গীতা রায় বাসুনিয়া 4. তুফানগঞ্জ- শিবশঙ্কর পাল 5. দিনহাটা- উদয়ন গুহ 6. রাজগঞ্জ- স্বপ্না বর্মন 7. মাটিগাড়া-নক্সালবাড়ি- শঙ্কর মালাকার 8. শিলিগুড়ি-গৌতম দেব 9. ইসলামপুর-কানাহাইয়ালাল আগরওয়াল 10. গোয়ালপোখর- গোলাম রব্বানি 11. রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী 12. বালুরঘাট-অর্পিতা ঘোষ 13. চাঁচল-প্রসূন ব্যানার্জি 14. মালতীপুর- আব্দুর রহিম বক্সি 15. রতুয়া-সমর মুখার্জি 16. সুজাপুর-সাবিনা ইয়াসমিন 17. ফরাক্কা- আমিরুল ইসলাম 18. জঙ্গিপুর-জাকির হোসেন 19. সাগরদীঘি-বাইরন বিশ্বাস 20. মুর্শিদাবাদ-শাওনী সিংহ রায় 21. রানীনগর-সৌমিক হোসেন 22. কান্দি- অপূর্ব সরকার 23. বহরমপুর- নাড়ুগোপাল মুখার্জি 24. ডোমকল-হুমায়ুন কবীর 25. করিমপুর-সোহম 26. পলাশিপাড়া- রুকবানুর রহমান 27. কৃষ্ণনগর দক্ষিণ- উজ্জ্বল বিশ্বাস 28. বাগদা- মধুপর্ণা ঠাকুর 29. বনগাঁ উত্তর-বিশ্বজিৎ দাস 30. হাবড়া- জ্যোতিপ্রিয় মল্লিক 31. বীজপুর-কাসেম সিদ্দিকি 32. নৈহাটি-সনৎ দে 33. নোয়াপাড়া- তৃণাঙ্কুর ভট্টাচার্য 34. ব্যারাকপুর- রাজ চক্রবর্তী 35. কামারহাটি-মদন মিত্র 36. বরানগর-সায়ন্তিকা 37. দমদম- ব্রাত্য 38. বিধাননগর-সুজিত বসু 39. রাজারহাট গোপালপুর- অদিতি মুন্সি 40. বারাসত-সব্যসাচী দত্ত 41. দমদম উত্তর- চন্দ্রিমা ভট্টাচার্য 42. কাকদ্বীপ- মন্টুরাম পাখিরা 43. খড়দহ- দেবদীপ পুরোহিত 44. বারুইপুর পশ্চিম-বিমান ব্যানার্জি 45. ফলতা-জাহাঙ্গীর খান 46. সোনারপুর দক্ষিণ- লাভলি মৈত্র 47. টালিগঞ্জ- অরূপ বিশ্বাস 48. ভবানীপুর- মমতা বন্দ্যোপাধ্যায় 49. এন্টালি-সন্দীপন সাহা 50. বেলেঘাটা-কুণাল ঘোষ 51. বালিগঞ্জ- শোভন দেব চট্টোপাধ্যায় 52. মানিকতলা- শ্রেয়া পান্ডে 53. কলকাতা পোর্ট- ববি হাকিম 54. উলুবেড়িয়া পূর্ব- ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 55. শ্যামপুকুর- শশী পাঁজা 56. শ্রীরামপুর-তন্ময় ঘোষ 57. চুঁচুড়া- দেবাংশু ভট্টাচার্য 58. সপ্তগ্রাম-বিদেশ বসু 59. চন্ডিতলা-স্বাতী খোন্দকর 60. সিঙ্গুর-বেচা 61. জাঙ্গিপাড়া-স্নেহাশিস চক্রবর্তী 62. নন্দীগ্রাম-পবিত্র কর 63. রামনগর-অখিল গিরি 64.সবং-মানস ভুঁইয়া 65. ডেবরা-রাজীব ব্যানার্জি 66. বিনপুর-বীরবাহা হাঁসদা 67. পূর্বস্থলী উত্তর- বসুন্ধরা গোস্বামী 68. পান্ডবেশ্বর-নরেন চক্রবর্তী 69. আসানসোল উত্তর-মলয় ঘটক 70. বোলপুর-চন্দ্রনাথ সিনহা 71. রামপুরহাট-আশিস ব্যানার্জি 72. নানুর-কাজল শেখ 73. যাদবপুর- মলয় মজুমদর 74. ভাঙর-শওকত মোল্লা 75. কসবা- জাভেদ খান 76. চৌরঙ্গী- নয়না বন্দ্যোপাধ্যায় 77. উত্তরপাড়া-শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় (কল্যাণপুত্র)
কী কী বললেন মমতা, একনজরে
তালিকা ঘোষণার আগেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্য়ায়। অফিসার বদল প্রসঙ্গে মমতা বলেন, “লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্য়ে সভা করুন।” তিনি আরও বলেন, “সব অফিসারই আমাদের অফিসার। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। সিট এবার আরও কমবে বিজেপির। বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন। এটা বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই।”
মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব বদলে ক্ষুব্ধ মমতা। বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে, তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে।” প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে, তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল কে দেখবে, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে কিছু বলবেন নাষ বিজেপির টুঁটি চিপে ধরবেন। যিনি মেঘনাদের মতো রয়েছেন, তাঁকে বলব, বাংলায় প্রার্থী হন না।”
‘২২৬-এর বেশি ভোট পেয়ে জিতব’, বললেন মমতা। বললেন, ১০০-র বেশি স্কিম আছে তৃণমূল সরকারের, তৃণমূল ক্ষমতায় না এলে টাকা পাওয়া যাবে না। তৃণমূল সুপ্রিমোর দাবি, বিজেপির পার্টি অফিস থেকে বসে অফিসারদের লিস্ট তৈরি করা হচ্ছে।
