AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC worker dead: ব্রিগেডের সভা থেকে বেরিয়ে অসুস্থ, মৃত্যু তৃণমূল কর্মীর

TMC worker dead: দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল মণ্ডল। এই ঘটনায় মর্মাহত এলাকার তৃণমূল কর্মীরা। তিনি এদিন বাসে করেই এসেছিলেন ব্রিগেড সভায়। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।

TMC worker dead: ব্রিগেডের সভা থেকে বেরিয়ে অসুস্থ, মৃত্যু তৃণমূল কর্মীর
ব্রিগেড থেকে ফেরার পথে মৃত্যুImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 6:52 PM
Share

বর্ধমান: ব্রিগেডের সভা শেষে বাস ধরতে যাওয়ার পথে হঠাৎ করেই লুঠিয়ে পড়লেন তৃণমূলকর্মী। রবিবার দুপুরে সভাস্থল থেকে কিছুটা দূরেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। মৃতের নাম আতুয়াল মণ্ডল, বয়স ৬৪ বছর। জানা গিয়েছে, তিনি বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুরের বাসিন্দা।

রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল এদিন জানান, ব্রিগেডে সভা শেষে বাস ধরতে যাচ্ছিলেন তিনি। রাস্তায় আচমকা অসুস্থতা বোধ করায় গাছ তলায় বসে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে লুটিয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল মণ্ডল। এই ঘটনায় মর্মাহত এলাকার তৃণমূল কর্মীরা। তিনি এদিন বাসে করেই এসেছিলেন ব্রিগেড সভায়। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল নেতা বামদেব মণ্ডল বলেন, উনি একেবারে সামনে থেকে দলটা করতেন, আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমরা একসঙ্গে বড় হয়েছি। দলে সব সভাতেই যোগ দিতে যেতেন তিনি।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা