AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Today’s Chanakya Bengal exit poll prediction: বিজেপি ১৯২, তৃণমূল কত? বড় দাবি টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায়

Today’s Chanakya predicts BJP government in West Bengal: বাম, কংগ্রেস-সহ অন্য দলগুলিকে ২টি আসন দেওয়া হয়েছে টুডে'জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায়। ২টি আসন বাড়তেও পারে আবার অন্যরা কোনও আসন নাও পেতে পারে বলে সমীক্ষায় বলা হয়েছে। প্রদত্ত ভোটের ১৪ শতাংশ পেতে পারে অন্য দলগুলি। তা ৩ শতাংশ বেশি কিংবা কম হতে পারে।

Today’s Chanakya Bengal exit poll prediction: বিজেপি ১৯২, তৃণমূল কত? বড় দাবি টুডে'জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায়
কী বলছে টুডে'জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা?Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 30, 2026 | 7:49 PM
Share

কলকাতা: ভোটদান শেষের পরই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে। ২৪ ঘণ্টা পর নিজেদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আনল টুডে’জ চাণক্য। ভোটের ফল নিয়ে তাদের সমীক্ষায় বড় দাবি করা হয়েছে। টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে। ক্ষমতায় আসবে বিজেপি।

টুডে’জ চাণক্যের সমীক্ষায় কোন দল কত আসন পেতে পারে?

বুথ ফেরত সমীক্ষার সঙ্গে অনেক সময় ভোটের ফলাফল মেলে না। আবার কখনও মিলে যায়। ফলে বুথ ফেরত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র। দেখে নেওয়া যাক, টুডে’জ চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষায় কী বলছে…

টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি ১৯২টি আসন পেতে পারে। এই আসন সংখ্যার চেয়ে ১১টি আসন কম বা বেশি হতে পারে। মোট প্রদত্ত ভোটের বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট। ৩ শতাংশ কম কিংবা বেশি হতে পারে।

তৃণমূলের ফল নিয়ে টুডে’জ চাণক্য জানিয়েছে, ১৫ বছর পর বাংলায় ক্ষমতা হারাতে চলেছে তৃণমূল। এবারের নির্বাচনে ১০০টি আসন পেতে পারে ঘাসফুল শিবির। সেই আসন সংখ্যা ১১টি কম কিংবা বেশি হতে পারে। অর্থাৎ টুডে’জ চাণক্যে সমীক্ষা অনুসারে, তৃণমূল সর্বোচ্চ ১১১টি আসন পেতে পারে। সর্বনিম্ন ৮৯টি আসন পেতে পারে। মোট প্রদত্ত ভোটের ৩৮ শতাংশ পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এর থেকে ৩ শতাংশ বেশি কিংবা কম হতে পারে।

বাম, কংগ্রেস-সহ অন্য দলগুলিকে ২টি আসন দেওয়া হয়েছে টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায়। ২টি আসন বাড়তেও পারে আবার অন্যরা কোনও আসন নাও পেতে পারে বলে সমীক্ষায় বলা হয়েছে। প্রদত্ত ভোটের ১৪ শতাংশ পেতে পারে অন্য দলগুলি। তা ৩ শতাংশ বেশি কিংবা কম হতে পারে।

যদিও বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এদিনই এক ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চতুর্থবার সরকার গঠন করবে তৃণমূলই। বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব না দিতে দলের কর্মীদের বলেন। বুথ ফেরত সমীক্ষা মিলবে কি না, তা জানা যাবে আগামী ৪ মে। ওইদিন ফল ঘোষণা।

Follow Us