
কলকাতা: আবারও রেলপথে দুর্ভোগ। বাতিল হয়ে গেল একাধিক ট্রেন। ঘুরপথে যাবে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। গঙ্গা ভাঙনের জেরেই এই দুর্ভোগ। গত দু’দিনের পর আগামীকাল,শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল হল মালদহ ডিভিশনে।
মালদহ ডিভিশনে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, জানিয়ে দিয়েছে পূর্ব রেলের কর্তাদের একাংশ। সেখানে লাগাতার বৃষ্টিতে জল নামছে না। ফলে মাটি আলগা হয়েছে। যার ছেড়ে ট্রেন চালানোর ঝুঁকি নিতে পারছে না পূর্ব রেল।
পূর্ব রেলের বক্তব্য, গঙ্গার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের জন্য আপাতত রেলের গতিপথ সীমিত করা হয়েছে।
৬৩৪০২ মালদহ টাউন–সাহেবগঞ্জ মেমু (MEMU)
৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু
৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর মেমু
৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ মেমু
৫৩৪১১ বারহারওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার
১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস
৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ মেমু
৬৩০৭৩ রামপুরহাট–সাহেবগঞ্জ মেমু
৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদহ টাউন মেমু
৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু
৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ মেমু
৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান মেমু
৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার
৬৩০৭৪ সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু
১৩৪২৮ সাহেবগঞ্জ–হাওড়া এক্সপ্রেস
৬৩৪০৬ সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু
৫৩৪০৮ জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার
এছাড়াও, সাহেবগঞ্জ–ভাগলপুরের দুটি প্যাসেঞ্জার ট্রেন সকাল ১০টা ২০ মিনিট এবং বিকেল ৫টায় সাহেবগঞ্জ থেকে ছাড়বে এবং ভাগলপুর পৌঁছে ফের সাহেবগঞ্জে ফিরে আসবে।