SIR in Bengal: জুডিশিয়াল অফিসারকে ‘হুমকি’ তৃণমূলের জেলা সভাপতির, ডিজিকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান বিচারপতির

SIR: এ ঘটনায় বিজেপি প্রার্থী তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তৃণমূলের নিন্দায় সরব হয়েছেন। তিনি বলছেন, “এসআইআর প্রক্রিয়ায় যখন জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টের নির্দেশে আনা হল তার পরের দিনই দেখা গেল জেলায় জেলায় আদালতগুলিতে হুমকি আসছে। আসলে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা কোনও সংস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না।”

SIR in Bengal: জুডিশিয়াল অফিসারকে হুমকি তৃণমূলের জেলা সভাপতির, ডিজিকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান বিচারপতির
কলকাতা হাইকোর্ট Image Credit source: সংগৃহিত (Social Media)

| Edited By: জয়দীপ দাস

Mar 28, 2026 | 10:45 AM

কলকাতা: সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জুডিশিয়াল অফিসারকে হুমকির অভিযোগ তৃণমূলের এক জেলা সভাপতির বিরুদ্ধে। কোচবিহার তৃণমূলের লেটারহেড দেওয়া প্যাডে চিঠি লিখে হুমকির অভিযোগ। হাইকোর্ট সূত্র মারফত সেই খবর সামনে আসতেই শোরগোল। ‘ডিসপোজাল ভাল হচ্ছে না কেন? দেখে নেওয়া হবে’, এই মর্মেই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, এ নিয়ে চাপানউতোরের মধ্যেই ডিজিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন ডিজি। 

এ ঘটনায় বিজেপি প্রার্থী তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তৃণমূলের নিন্দায় সরব হয়েছেন। তিনি বলছেন, “এসআইআর প্রক্রিয়ায় যখন জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টের নির্দেশে আনা হল তার পরের দিনই দেখা গেল জেলায় জেলায় আদালতগুলিতে হুমকি আসছে। আসলে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা কোনও সংস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না। আমি কলকাতা হাইকোর্টের কাছে বলব কেন্দ্রের কাছে যেন জুডিশিয়াল অফিসারদের পর্যান্ত নিরাপত্তা দেওয়ার জন্য যেন অনুরোধ করা হয়।” 

অন্যদিকে তৃণমূলের রাজ্য-সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আবার কাঠগড়ায় তুলছেন বিজেপিকেই। কীব্র আক্রমণ শানিয়ে বলছেন, “খুবই কাঁচা চিত্রনাট্য! লিখিতভাবে কেউ নিজের প্যাড ব্যাবহার করে একজন জুডিশিয়াল অফিসারকে কেউ হুমকি দেয়? হয় সে পাগল, নাহলে এটা ষড়যন্ত্র! এটা বিজেপিরই ষড়যন্ত্র। এখন বিজেপি অসহায় হয়ে এসব শুরু করেছে। আসলে ভোটের বাজারে এসব করে হাওয়া গরম করছে। একেবারে ডাঁহা মিথ্যা তথ্য় দিয়ে এসব অভিযোগ করছে। পুলিশ তদন্ত করছে। ধরা পড়ে যাবে এর পিছনে বিজেপির হাত আছে।”    

Follow Us