AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: জনতার রোষের মুখে নদীতে ঝাঁপ তৃণমূল কর্মীদের, সন্দেশখালিতে পুলিশি ঘেরাটোপে উদ্ধার শাহজাহান ঘনিষ্ঠ উত্তম

Sandeshkhali: এর আগে উত্তম সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ভাইরাল হয়েছে অডিয়ো। তারপর থেকেই গ্রামে আরও ক্ষোভ বাড়তে থাকে। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা।

Sandeshkhali: জনতার রোষের মুখে নদীতে ঝাঁপ তৃণমূল কর্মীদের, সন্দেশখালিতে পুলিশি ঘেরাটোপে উদ্ধার শাহজাহান ঘনিষ্ঠ উত্তম
থমথমে গোটা এলাকা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 9:49 PM
Share

কলকাতা: এখনও খোঁজ নেই সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। কোথায় তিনি? কেউ জানে না। এরইমধ্যে দফায় উত্তপ্ত সন্দেশখালি। এখন শাসক নেতাদের বিরুদ্ধে ফুঁসছে গোটা সন্দেশখালি। যে শাহজাহান ও তার লেঠেল বাহিনীর দাপটে যে সমস্ত সাধারণ মানুষেরা মুখ খুলতে পারতেন না তাঁরাই এখন রুখে দাঁড়িয়েছেন। শাহজাহান ঘনিষ্ঠ উত্তর সর্দার ও শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুনও লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। এরপরই পুলিশে ঘেরাটোপে নেওয়া হয় উত্তম সর্দারকে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় এসডিপিওর নেতৃত্বে উদ্ধার করা হয় তৃণমূল নেতাকে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

সন্ধ্যার পর থেকেই থমথমে গোটা এলাকা। সন্দেশখালির ২ নম্বর ব্লকে চলছে পুলিশি টহল। গত কয়েকদিন ধরেই উত্তর সর্দার ও শিবু হাজরার মিছিল করছিলেন এলাকার লোকজন। তাঁদের চাষের জমি বেদখল করে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। এরইমধ্যে এদিন সকালে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এলাকায় একটি মিছিলের ডাক দেয় তৃণমূল। তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিকালে পাল্টা মিছিল বের করে গ্রামবাসীরা। বিকাল থেকেই তপ্ত হতে থাকে এলাকা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন আহতও হন বলে খবর।

এদিকে এর আগে উত্তম সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ভাইরাল হয়েছে অডিয়ো। তারপর থেকেই গ্রামে আরও ক্ষোভ বাড়তে থাকে। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। এদিন সন্ধ্যাতেই সেই উত্তম সর্দারে পোল্ট্রি ফার্মে চলে ব্যাপক ভাঙচুর। জনতার রোষের মুখে পড়ে নৌকা থেকে ঝাঁপ মারতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ফেরিঘাটেও বাঁধে ধুন্ধুমার কাণ্ড। সন্দেশখালির এক তৃণমূল কর্মী বলছেন, “বিজেপির কিছু দুষ্কৃতী আমাদের বোট আটকে দেয়। মারধর করে। কাচের বোতল, ইট ছোঁড়ে। তখনই কিছু লোক নদীতে ঝাঁপ দেয়। বাড়িও ভাঙচুর হয়েছে অনেকের।”

 

Follow Us