CPIM Book Stall: নাম হবে ‘মার্ক্সীয় সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্র’, সিপিএমের স্টলে থাকছে বিবেকানন্দ, শঙ্করাচার্যের বই

CPIM: সুজন চক্রবর্তীর কথায়, বিবেকানন্দ নিয়ে বই ছাপা হত আগেও, তবে এবার চাহিদা বেশি হলে বেশি সংখ্যায় ছাপা হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিবেকানন্দের ছোট ভাই ভূপেন দত্ত একসময় গ্রামে গ্রামে ঘুরে সমাজতন্ত্রের নীতি প্রচার করতেন।

CPIM Book Stall: নাম হবে মার্ক্সীয় সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্র, সিপিএমের স্টলে থাকছে বিবেকানন্দ, শঙ্করাচার্যের বই
সিপিএম বুক স্টলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2026 | 8:14 AM

কলকাতা: ‘শারদোৎসব’ লেখা হলে অনুমোদন দেওয়া হবে না। এমনই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakari)। কেন সিপিএমের স্টলে মার্কস-লেনিনের বই থাকে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। এবার দুর্গা পুজোর আগে তৎপরতার সঙ্গে শুরু হয়ে গেল বই ছাপার কাজ। জানা যাচ্ছে, বামেদের (CPIM) অধিকাংশ বুক স্টলের নাম হবে ‘মার্ক্সীয় সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্র’ বা ‘প্রগতিশীল সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্র।’

জানা যাচ্ছে, বইয়ের স্টলে থাকবে অধিক সংখ্যায় থাকবে মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের ছবি। শারদ বইয়ের তালিকায় থাকছে স্বামী বিবেকানন্দ নিয়ে লেখা নতুন মুদ্রণের বই। থাকবে আদি শঙ্করাচার্য ও গৌতম বুদ্ধ নিয়ে লেখা বইও। জোর কদমে গণশক্তি প্রিন্টার্সে চলছে বই ছাপার কাজ।

তবে আদি শঙ্করাচার্য ও স্বামী বিবেকানন্দ নিয়ে লেখা বই আগেও ছাপা হয়েছে। এবার চাহিদা অনুযায়ী সেই বইয়ের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমাদের স্টলে যে ধরনের বই থাকত, সেই বই থাকবে। বরাবরই রাজনৈতিক, সামাজিক ও প্রগতিশীল বই রাখা হয়। বিজ্ঞানের বইও থাকবে। মুখ্যমন্ত্রী না জেনেই উত্তেজনা তৈরি করছেন।”

সুজন চক্রবর্তীর কথায়, বিবেকানন্দ নিয়ে বই ছাপা হত আগেও, তবে এবার চাহিদা বেশি হলে বেশি সংখ্যায় ছাপা হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিবেকানন্দের ছোট ভাই ভূপেন দত্ত একসময় গ্রামে গ্রামে ঘুরে সমাজতন্ত্রের নীতি প্রচার করতেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us