AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wall Collapsed: ঘরে ঘুমোচ্ছিল সবাই, রাত ২টোয় হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ

Wall Collapsed: স্থানীয়দের অভিযোগ, কারাখানা মালিককে বহুবার বলা হয়েছিল পাঁচিল বেঁকে গিয়েছে, যে কোনও সময় ভেঙে যেতে পারে বলে সতর্ক করা হয়েছিল। সেই কথায় কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ।

Wall Collapsed: ঘরে ঘুমোচ্ছিল সবাই, রাত ২টোয় হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2025 | 9:53 AM
Share

কলকাতা: মাঝরাতে বিকট শব্দে ভাঙল ঘরের ছাদ। ঘরে তখন ঘুমোচ্ছেন পরিবারের সদস্যরা। কলকাতার টালা এলাকায় শিরিশচন্দ্র চৌধুরী লেনের ঘটনা। দুটি ঘর ভেঙে আহত হয়েছেন মোট চার জন। সোমবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে। কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছে পরিবারের সদস্যরা।

হঠাৎ করে ঘরের ছাদের বিকট শব্দ শুনে দুটি ঘরের পাঁচ জন বেরিয়ে যান। ওই বাড়ির লাগোয়া একটি কারখানার ১০ ফুটের পাঁচিল ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে সেই পাঁচিল বাড়ির উপর পড়ে যায়। সেই ধাক্কাতেই ঘরের ছাদের অংশ ভেঙে যায়।

বাড়ির সদস্যদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, কারাখানা মালিককে বহুবার বলা হয়েছিল পাঁচিল বেঁকে গিয়েছে, যে কোনও সময় ভেঙে যেতে পারে বলে সতর্ক করা হয়েছিল। সেই কথায় কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ।

বাড়ির সদস্যরা জানিয়েছেন, এখন ঘর দ্রুত মেরামত করা হোক ও ক্ষতিপূরণের ব্যাবস্থা করা হোক। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহার বক্তব্য, পুরসভা ঘর মেরামত করে দেবে কিন্তু কারখানার মালিককে পাঁচিল দ্রুত মেরামত করতে হবে, না হলে কারখানা চালু করতে দেবে না পুরসভা।

Follow Us