West Bengal News Updates: নারীদের সুযোগ বাড়ছে, সমাজের ভাবনা বদলাচ্ছে, প্রধানমন্ত্রীর প্রশংসায় জ়েন-জ়ি-রা

News Update: হুমায়ুন কবীরের আরও এক অনুগামীকে গ্রেফতার করল পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির নেতা সেলিম শেখকে গ্রেফতার করল শক্তিপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সেলিম শেখের বাড়ি শক্তিপুর থানার নবগ্রাম এলাকায়।

West Bengal News Updates: নারীদের সুযোগ বাড়ছে, সমাজের ভাবনা বদলাচ্ছে, প্রধানমন্ত্রীর প্রশংসায় জ়েন-জ়ি-রা
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 27, 2026 | 5:41 AM

নন্দীগ্রাম ১৩৬তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ব্লকের সোনাচুড়া শহীদ মিনারে এদিন নন্দীগ্রামের ২২টি শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে শুনবেন মন কি বাত। পাশাপাশি এদিন শহিদ মিনার প্রাঙ্গনে ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষ্যে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধাও জানাবেন মুখ্যমন্ত্রী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Jul 2026 11:30 AM (IST)

    ‘এটা সবে শুরু…’,সকাল হতেই ফের ভিডিয়ো বার্তা ককরোচ অভিজিতের, এবার কীসের ইঙ্গিত?

    নয়া দিল্লি: একটানা ৩৭ দিন। লাগাতার আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, র‌্যালি কী কী না হয়নি। প্রতিদিন মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে রাস্তায়। তবে সরে আসেনি CJP। কিন্তু রবিবার সকালটা আলাদা। অবশেষ স্বস্তির ঘুম ঘুমোলেন CJP-র প্রধান অভিজিৎ দীপকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথাই জানালেন তিনি। সঙ্গে উস্কে দিলেন পরবর্তী পদক্ষেপের কথা।

  • 26 Jul 2026 11:29 AM (IST)

    সাংবাদিকদের মারধরের ঘটনায় মিলল তৃণমূল ও কংগ্রেস যোগ, ধৃত ১৪ জন কারা-কারা জানুন

    কলকাতা: নিট ইস্যুতে দিল্লির আঁচ পড়েছিল কলকাতায়। ধর্মতলায় CJP এবং বাম ছাত্রসংগঠনগুলির ডাকে আন্দোলনে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। হামলা চালানো হয় সাংবাদিকদের উপর। কারা ছাত্রদের আন্দোলন থেকে শুক্রবার হামলা করেছিল তাদের সনাক্ত করা হয়েছে বলে আগেই অভিযোগ জানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার রবিবার গ্রেফতার করা হল আরও তিনজনকে।

  • 26 Jul 2026 10:59 AM (IST)

    গ্রেফতার হুমায়ুন কবীরের অনুগামী

    হুমায়ুন কবীরের আরও এক অনুগামীকে গ্রেফতার করল পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির নেতা সেলিম শেখকে গ্রেফতার করল শক্তিপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সেলিম শেখের বাড়ি শক্তিপুর থানার নবগ্রাম এলাকায়। হুমায়ুনের শক্তিপুর এলাকার বিতর্কিত সভায় থাকার অভিযোগ। আজ রবিবার অভিযুক্তকে বহরমপুরে জেলা আদালতে তোলা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us