AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Madhyamik Exam: ২০২৭ সালে মাধ্যমিকের কোন পরীক্ষা কবে? জেনে নিন সূচি

WB Madhyamik Routine 2027: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল প্রকাশ হয় গত ৮ মে।

WB Madhyamik Exam: ২০২৭ সালে মাধ্যমিকের কোন পরীক্ষা কবে? জেনে নিন সূচি
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 6:04 AM
Share

কলকাতা: মাস দুয়েক আগে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে, এবার তার সূচি জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। কবে কোন পরীক্ষা হবে, সেই সূচি জানিয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা।

দেখে নিন কোন দিন কী পরীক্ষা রয়েছে-

বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম ভাষার পরীক্ষা হবে। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ১৭ তারিখ কোনও পরীক্ষা নেই। এরপর ১৮ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে। ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রয়েছে ভূগোল পরীক্ষা। তারপর অঙ্ক পরীক্ষার আগে ২ দিন সময় পাবে পরীক্ষার্থীরা। অঙ্ক পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি। পরদিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি রয়েছে ভৌত বিজ্ঞানের পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞানের পরীক্ষা। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে ২৫ ফেব্রুয়ারি। যারা ঐচ্ছিক বিষয় হিসেবে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন নিয়েছে, তাদের পরীক্ষার দিন পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল প্রকাশ হয় গত ৮ মে। ফলে এ বছরের থেকে আগামী বছর ১৩ দিন পর পরীক্ষা শুরু হবে। কত জন পরীক্ষার্থী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সংখ্যা অবশ্য এদিনের বিজ্ঞপ্তিতে জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?