AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBJEE Result 2026: আর কিছুক্ষণেই জয়েন্টের ফলপ্রকাশ, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন

WBJEE Result Download: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দু'টি ওয়েবসাইটে দেখা যাবে ফল। এই ওয়েবসাইটে গেলেই ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। কীভাবে ফল দেখবেন, কী কী নথি লাগবে রেজাল্ট দেখার সময়, জেনে নিন

WBJEE Result 2026: আর কিছুক্ষণেই জয়েন্টের ফলপ্রকাশ, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন
জয়েন্ট এন্ট্রান্সের ফলImage Credit: x
| Updated on: Jun 18, 2026 | 11:26 AM
Share

কলকাতা: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল (WBJEE Result 2026)। দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। চলতি বছর ২৪ মে জয়েন্টের পরীক্ষা হয়েছিল । ফলপ্রকাশ হচ্ছে ১৮ জুন। অর্থাৎ, মাত্র ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, আজ বিকেল চারটে থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। কিন্তু কোথায়,কীভাবে রেজ়াল্ট দেখবেন, জেনে নিন

জয়েন্টের ফল কোথায় দেখবেন?

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দু’টি ওয়েবসাইটে দেখা যাবে ফল। দু’টি ওয়েবসাইট হল

  • www.wbjeeb.in
  • www.wbjeeb.nic.in

এই ওয়েবসাইটে গেলেই ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

কীভাবে ফল দেখবেন?

  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দু’টি ওয়েবসাইটের মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে যেতে হবে।
  • ওয়েবসাইটে ক্লিক করলেই হোমপেজ খুলে যাবে। সেখানে Download Rank Card for WBJEE 2026-এ ক্লিক করতে হবে।
  • অ্যাডমিট কার্ডের নম্বর দিতে হবে ওই নতুন পেজে। তারপরই স্ক্রিনে রেজ়াল্ট দেখা যাবে।
  • তারপর সেখান থেকে নিজেদের ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন। মোট ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজারের বেশি।

Follow Us