Rain Forecast: শীতের বিদায় পর্বে বৃষ্টির পূর্বাভাস, ২৪ ঘণ্টার মধ্যেই ভিজতে পারে কোন কোন জেলা
Rain Forecast: আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে। তবে বেলা বাড়াতেই আবার পরিষ্কার আকাশ। তবে মেঘ-রোদের লুকোচুরি খেলা চলছেই। কিন্তু, বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়?

কলকাতা: শীত কার্যত উধাও। হাওয়া অফিস বলছে, আর বেশি আশা না করাই ভাল। জেলায় সকাল ও সন্ধ্যার দিকে খানিক ঠান্ডা অনুভূত হলেও কলকাতায় একেবারে বৈশাখের আবহাওয়া। হু হু করে চড়ছে তাপামাত্রা। আহাওয়াবিদরা বলছেন, আর শহর কলকাতায় শীত সেই অর্থে পড়বে না। শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত স্বাভাবিকের ওপরেই থাকছে তাপমাত্রা। শুক্রবার থেকে সামান্য নামবে পারদ। তবে তার ফলে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ যে খুব একটা ফিরবে তা নয় না। তবে পশ্চিমের জেলায় হালকা শীতের আমেজ থাকবে। সবথেকে ভাল বোঝা যাবে সকাল ও সন্ধ্যার দিকে।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৬ থেকে ৯৩ শতাংশের মধ্যে।
আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে। তবে বেলা বাড়াতেই আবার পরিষ্কার আকাশ। তবে মেঘ-রোদের লুকোচুরি খেলা চলছেই। এদিন সকাল থেকেই বেশ ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কিছু এলাকায়। তবে উত্তরবঙ্গে আবার বেশ কিছু জেলাতে আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে।
