AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: আজ কংক্রিটের নীচে থাকুন, পরামর্শ আবহাওয়া দফতরের, দিনভর জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা

Heavy Rain Alert: জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। এরই মধ্যে মাথা তুলছে নিম্নচাপ। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। উত্তরবঙ্গের জন্য অবশ্য রবিবার কোনও সতর্কতা থাকছে না। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতাও কমবে বলে জানা যাচ্ছে।

Weather Update: আজ কংক্রিটের নীচে থাকুন, পরামর্শ আবহাওয়া দফতরের, দিনভর জনজীবন  বিপর্যস্ত হওয়ার আশঙ্কা
আবহাওয়ার আপডেটImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 07, 2026 | 9:39 AM
Share

কলকাতা: বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে অসমের দিকেও রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় হয়েছে বর্ষা। আর তার জেরেই বাংলা জুড়ে বাড়ছে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আর শুক্রবার সকাল থেকেই রোদের দেখা মেলেনি। সকাল ৭টা-৮টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

ঘূর্ণাবর্তের সঙ্গে এবার নিম্নচাপ!

ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবার রাজ্যের উপকূলে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। ফলে বৃষ্টি আপাতত চলবে দক্ষিণবঙ্গে।

উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। তার জেরে সকাল থেকেই বিপদে পড়েছেন অফিসযাত্রীরা। বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, জনজীবন বিপর্যস্ত হতে পারে, নিত্যযাত্রীরা কার্যত নাজেহাল হতে পারেন।

কংক্রিটের নীচে থাকার পরামর্শ

আজ, বৃষ্টির সময় ঘনঘন বাজ পড়ার আশঙ্কা। তাই মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

কোথায় কোথায় বৃষ্টির সতর্কতা

আজ, শুক্রবার সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দুই জেলায়। বীরভূম এবং মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বাকি জেলায়।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৩ মিলিমিটার।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ