AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Updates: আজও কি নামবে অঝোরে বৃষ্টি? নাকি বাড়বে গরম? কেমন কাটবে শনি-রবি

Weather Updates: কমলা সতর্কতা আগেই জারি করা হয়েছিল, এখনও জারি আছে সেই সতর্কবার্তা। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। ফলে রাতের দিকে আবারও নামতে পারে তাপমাত্রা।

| Edited By: | Updated on: May 10, 2024 | 5:29 PM
Share

কলকাতা: গতকাল, বৃহস্পতিবার একটানা বৃষ্টিতে জল জমে গিয়েছিল কলকাতার একাধিক জায়গায়। রীতিমতো বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে তাপমাত্রা কমে যায় অনেকটাই। রাতে শীত-শীত ভাব কাটানোর পর বুধবার সকালে তাপমাত্রা আবারও কিছুটা বাড়ে। সামনেই উইক-এন্ড, তাই অনেকেই চাইছেন এমনই আরামদায়ক আবহাওয়া থাকুক আগামী কয়েকদিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসেই মিলেছে তেমনই ইঙ্গিত।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ, শুক্রবারও জেলায় জেলায় ঝড়-বৃষ্টি হবে। সন্ধ্যা নামার পরই শুরু হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ কলকাতা, দুই ২৪ পরগনা, মেদিনীপুরের মতো একাধিক জেলায় হবে বৃষ্টি। কমলা সতর্কতা আগেই জারি করা হয়েছিল, এখনও জারি আছে সেই সতর্কবার্তা। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। ফলে রাতের দিকে আবারও নামতে পারে তাপমাত্রা।

বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। ফলে এখনই মাথা তুলতে পারবে না গরম। তাপপ্রবাহের সম্ভাবনাও নেই আপাতত। অর্থাৎ সপ্তাহান্তে আবহাওয়া আরামদায়ক থাকবে বলেই মনে করা হচ্ছে।

গত সোমবার থেকে মূলত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। একধাক্কায় ৯ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে কোথাও কোথাও। স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে বাজ পড়ে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বারবার বলছেন, বৃষ্টির সময় কংক্রিটের ছাদের নীচে দাঁড়াতে, যাতে কোনও ক্ষতি না হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৩ কিমি উঁচু মেঘ থাকায় এত বেশি বাজ পড়েছে এবার।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…