Weather Report: মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ, আবার হলুদ সতর্কতা চার জেলায়
Weather Report: শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

কলকাতা: শরৎকাল পড়ে গেলেও আকাশে পেঁজা তুলোর দেখা নেই। শুধুই জলভরা মেঘের আনাগোনা। এখনও পর্যন্ত বৃষ্টির বিরাম নেই। শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি নয়, রীতিমতো ভারী বৃষ্টি অ্যালার্ট জারি হয়েছে নতুন করে। তবে বৃষ্টি কমতে পারে সপ্তাহান্তে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপ সরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে, হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। সেটাই ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই বাড়ছে বৃষ্টির সম্ভাবনা।
কোথায় কোথায় হবে বৃষ্টি
কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার কালিম্পং এবং জলপাইগুড়িতে থাকছে অ্যালার্ট। রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
মৎস্যজীবীদের সর্তকতা
শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৪০.৭ মিলিমিটার।